বিনোদন

ইরেশ-মিমের ঘরে কন্যা সন্তান

ইরেশ-মিমের ঘরে কন্যা সন্তান

জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের বাবা হয়েছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ইরেশ যাকেরের স্ত্রী মিম রশিদ ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন।

বর্তমানে নবজাতক কন্যা ও তার মা দুজনেই ভালো আছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান ইরেশ যাকের। তিনি বলেন, আমাদের পরিবারের সবাই খুব খুশি। দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে।

আগে থেকেই স্ত্রী মিম রশিদ ও ইরেশ যাকেরের নামের সঙ্গে মিল রেখে নাম ঠিক করে রাখা হয়েছিলো। মেয়ের না নাম মেহা রশিদ যাকের। কন্যা সন্তানের নাম জানিয়ে এমনটাই বলেন ইরেশ।

আগামী ৯ কিংবা ১০ তারিখ স্ত্রী কন্যা নিয়ে হাসপাতাল থেকে বাসায় যাবেন বলে জানান ইরেশ।

২০১৮ সালের ২ ফেব্রুয়ারি ইরেশ ও মিমের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। তারা বিয়ের পিঁড়িতে বসেন ৪ ফেব্রুয়ারি।

বিষয়:ইরেশ যাকের বিনোদন মিম রশিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…