চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্যা সন্তানের অধিকারী বাবারা বেশি দিন বাঁচেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কন্যা সন্তানেরা এই পৃথিবীতে সমস্ত আনন্দ সাথে করে আসে। কন্যা সন্তানের আগমন তাদের বাবাদের জীবনকে এতোই মূল্যবান করে তোলে যে, তাদের প্রভাবে বাবারা বেশি দিন বাঁচেন তথা দীর্ঘজীবী হন।

এক সমীক্ষা বলছে, কন্যা সন্তানহীন বাবাদের তুলনায় কন্যা সন্তানের অধিকারী বাবারা বেশি দিন বেঁচে থাকেন।

সন্তান জন্মদানের সময়  বাবা-মায়ের স্বাস্থ্য ও শরীর কীভাবে প্রভাবিত হয় তা অনুসন্ধান করার জন্য পরিচালিত হয়েছে এই গবেষণা।।

গবেষণাটি পরিচালনা করেছেন পোল্যান্ডের ঐতিহ্যবাহী গবেষণা বিশ্ববিদ্যালয় জাজিলোনিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।  ৪ হাজার ৩১০ জনেরও অধিক লোকের সঙ্গে কথা বলে ও তথ্য সংগ্রহ করে এই গবেষণা পরিচালনা করেছেন তারা।  যার মধ্যে ২ হাজার ১৭৭ জন মা ও ২ হাজার ১৬৩ জন বাবার তথ্য রয়েছে।

গবেষণার ফলাফলে দেখা গেছে,  পুত্র সন্তানরা পিতার ওপর কোনো ধরনের প্রভাব ফেলেনি। তবে কন্যা সন্তানরা পিতার দীর্ঘ জীবন পেতে প্রভাব ফেলে।

গবেষণায় আরও দাবি করা হয়েছে, যেসব বাবার যতো বেশি কন্যা সন্তান রয়েছে,  তারা ততো বেশি দিন বাঁচেন। তবে  এটি বাবাদের জন্য দুর্দান্ত খবর হলেও মায়েদের জন্য নয়।

Reneta

কেননা, আমেরিকার জার্নাল অব হিউম্যান বায়োলোজির প্রকাশিত আরেকটি গবেষণা অনুযায়ী, উভয় সন্তানই তথা পুত্র ও কন্যার জন্ম একজন মায়ের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং তার জীবনকাল হ্রাস করে।

অন্য একটি গবেষণায় উঠে এসেছে, যেসব নারী বেশি দিন অবিবাহিত থাকেন তারা বেশি সুখী হন।

এই গবেষণার বিপরীতে আরেকটি গবেষণা বলছে, পুত্র কিংবা কন্যা যাইহোক হোক না কেন, সন্তান জন্মদানের ফলে বাবা-মা উভয়ের জীবন দীর্ঘায়িত হয়।

এই গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে ১৪ বছরের বেশি সময় ধরে।

এই গবেষণা বলছে যে, সন্তানহীন দম্পতির চেয়ে সন্তানের অধিকারী দম্পতিরা বেশি দিন বেঁচে থাকেন।

#টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কন্যা সন্তানগবেষকগবেষণাপুত্র সন্তানপোল্যান্ডবাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই হরমুজে উত্তেজনা, জাহাজে ইরানের গুলি

এপ্রিল ২২, ২০২৬

সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী, একজনের মৃত্যু

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাউথ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

এপ্রিল ২২, ২০২৬

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

এপ্রিল ২২, ২০২৬
ছবি; সংগৃহীত

অভিবাসনপথে এক বছরে মৃত্যু-নিখোঁজ প্রায় ৮ হাজার, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউরোপগামী রুট

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT