চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
জনপদ, যশোর
A A

যশোরের মণিরামপুরে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে রাজু সরদার নামে একজন নিহত হয়েছে।

রোববার ভোরে যশোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সকালে রাজু সরদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু সরদার (২৮) ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর সরদারপাড়ার রবিউল সরদারের ছেলে।

Banglabid

ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাসহ প্রায় ৩০টি মামলা রয়েছে রাজুর বিরুদ্ধে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানান: রোববার ভোরে যশোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজু সরদারকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যাসহ ২৯টি মামলা রয়েছে।

Reneta

স্থানীয় সূত্র জানায়; নিহত রাজু সরদার ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাকাণ্ডের প্রধান আসামি। গত ১৬ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকায় ছুরিকাঘাতে মিলন নিহত হয়।

শনিবার ভোরে ঝিকরগাছায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে উপজেলা ছাত্রলীগ সম্পাদকের ভাই আব্বাস হোসেন মোল্লা হত্যা মামলার প্রধান আসামি বাবু হাসান ওরফে পালসার বাবু নিহত হয়।

ঝিকরগাছা উপজেলার কাশীপুর ন’হাটি রিফিউজি পাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুর কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের আবাসন সংকট

পরবর্তী

দখল আর দূষণের শিকার নেত্রকোণার মগড়া নদী

পরবর্তী

দখল আর দূষণের শিকার নেত্রকোণার মগড়া নদী

সৌদি আরব-প্রিন্স গ্রেপ্তার

বিদ্যুৎ-পানির বিল দিতে রাজি না হওয়ায় ১১ সৌদি প্রিন্স গ্রেপ্তার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT