চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গনার এক ‘মন্তব্যে’ ক্ষোভে ফুঁসছে মুম্বাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

বলিউড হোক কিংবা রাজনীতি! কঙ্গনার ক্ষোভের নিশানায় আছে অনেক বড় বড় নাম। যার ফলশ্রুতিতে বিভিন্ন সময়ই নানা হুমকি পেয়ে থাকেন তিনি। তবে সম্প্রতি মুম্বাই শহরকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

শুধু তাই নয়, তার এক মন্তব্যের কারণেই বিজেপি কর্মীদের উপর নির্দেশ জারি করা হয়েছে তার সাথে দূরত্ব বজায় রাখার।

মূলত সম্প্রতি কঙ্গনা মুখ খুলেছেন মুম্বাই শহরের সুরক্ষা নিয়ে। কঙ্গনার মতে, মুম্বাই শহরে তিনি মোটেও সুরক্ষিত বোধ করছেন না। তিনি লেখেন, গুন্ডা-মাফিয়াদের থেকেও এ মুহূর্তে তিনি মুম্বাই পুলিশকে ভয় পাচ্ছেন বেশি। আর তাই সুরক্ষা পেতে চাইলে তিনি সোজা হিমাচল প্রদেশ সরকার (কঙ্গনার জন্মভূমি) বা কেন্দ্রের কাছেই চাইবেন। তারপরেও কোন ভাবেই তিনি মুম্বাই পুলিশের দ্বারস্থ হবেন না।

শুধু তাই নয়, মুম্বাই পুলিশকে নিয়ে কঙ্গনার ওই টুইটের পর তিনি আরও একটি টুইটে লেখেন, শিবসেনা নেতা সঞ্জয় রাউত তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মুম্বাই শহরে না ফেরার। যার প্রেক্ষিতেই মূলত কঙ্গনা জানান, কেন তার এই শহরকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে!

এদিকে কঙ্গনার এমন মন্তব্যের ঘোর বিরোধিতা জানিয়ে বিজেপি জানিয়েছে, যিনি মুম্বাইকে সমর্থন করেন না, তাকে আমরা সমর্থন করি না। মুম্বাই ও মহারাষ্ট্র নিয়ে কঙ্গনা খুব ঘৃণ্য মন্তব্য করেছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত থেকে অন্যদিকে নজর ঘোরাতেই কঙ্গনা এসব চাল চালছেন।

মুম্বাইয়ে কঙ্গনা বিরোধী বিক্ষোভ

অপরদিকে কঙ্গনার দাবি বিজেপি তাকে দুইবার ভোটের টিকেট নিতে বলেছিলেন। তবে রাজনীতি তার পেশা কিংবা ভালোবাসার জায়গা না হওয়ায় তিনি টিকেট নেননি। এছাড়াও কঙ্গনা জানান, একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ কিংবা মন্ত্রীর তুলনায় তার আয় এবং জনপ্রিয়তা অনেক বেশি। সুতরাং প্রস্তাব দেবার পূর্বে ক্ষাণিকটা ভাবা উচিত।

Reneta

কঙ্গনার এই কটাক্ষমূলক মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র জানিয়েছেন, মহারাষ্ট্র সম্পর্কে এরকম মন্তব্য করায় কঙ্গনাকে তারা কোন দিক থেকেই উৎসাহ দেবেন না। এমনকি তিনি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকেও অনুরোধ করেছেন, যতদিন সুশান্তের মৃত্যু মামলা চলবে ততদিন যেন তিনি কঙ্গনার কথায় কোন ধরনের মন্তব্য কিংবা তাকে প্রশ্রয় না দেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনা রানাউতবলিউডবিজেপিমুম্বাইরাজনীতিশিবসেনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT