চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরব্যাপী কঙ্গনার পাঁচ বিতর্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

বলিউডে বিতর্কিত তারকা হিসেবে বরাবরই সবার কাছে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে চলতি বছর যেন সেই বির্তকের পরিমান আরো তুঙ্গে। বছরটির শুরু থেকে শেষ অবদি প্রায়ই বিভিন্ন কর্মকাণ্ডে বির্তকে জড়িয়েছেন ‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী। যার প্রেক্ষিতে বিভিন্ন সময়ই তাকে তর্কে জড়াতে দেখা গেছে বলিউডের অন্যান্য তারকাদের সাথেও।

চলুন এক নজরে জেনে নেওয়া যাক চলতি বছর কঙ্গনা কোন কোন তারকাদের সাথে তুমুল বিতর্কে জড়িয়েছেন এবং সেগুলোর কারণ কী ছিল:

দিলজিত দোসাঞ্জের সাথে বিতর্ক
সাম্প্রতিক সময়ে অভিনেতা দিলজিত দোসাঞ্জের সাথে তুমুল বির্তকে লিপ্ত হন কঙ্গনা রানাউত। মূলত ভারতের কৃষক বিক্ষোভের প্রসঙ্গে অভিনেত্রী এক প্রবীণ কর্মী শাহিনবাগের বিলকিস বানুর বিরুদ্ধে কিছু অবমাননাকর বক্তব্য রেখেছিলেন। যার প্রেক্ষিতেই তেলে-বেগুনে জ্বলে ওঠে পাঞ্জাবি রকস্টার দিলজিত।

উর্মিলা মাতন্ডকরের সাথে বিতর্ক
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর থেকেই মাদককাণ্ড নিয়ে সামনে এসেছে বলিউডের একাধিক তারকাদের নাম। তবে কঙ্গনা রানাউতের মত এমন তুখোড় অভিনেত্রী যে একসময় ড্রাগ এডিক্ট ছিল তা নিয়ে বিভিন্ন সময় মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। তারই প্রেক্ষিতে এক সাক্ষাতকারে উর্মিলা মাতন্ডকর জানিয়েছিলেন, যে অভিনেত্রী নিজে স্বীকার করেন যে সে একসময় ড্রাগ এডিক্ট ছিলেন এবং তার জন্মস্থান ও বেড়ে ওঠা ভারতের হিমাচল প্রদেশে যেখানে কিনা ড্রাগের আদি আস্তানা তাকে নিয়ে প্রত্যকের সতর্ক থাকা উচিত। অন্যদিকে উর্মিলার এমন বক্তব্যে তাকে ‘সফট পর্নস্টার’ আখ্যা দিয়ে ব্যাপক বির্তকে জড়িয়েছিলেন দুই অভিনেত্রী।

স্বরা ভাস্কর ও তাপসী পান্নুর সাথে বিতর্ক
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর বলিউড সরব হয়েছিল স্বজনপ্রীতি প্রসঙ্গে। এসময় বলিউডের সকল তারকাদের তুলনায় অনেক বেশি প্রতিবাদী ছিলেন কঙ্গনা। এসময় স্বজনপ্রীতির সুবাদে বলিউডে ফ্লোর পাওয়া অনেক তারকাদের নামও উল্লেখ করেন অভিনেত্রী। যারই প্রেক্ষিতে স্বরা ভাস্কর, তাপসী পান্নু সহ একাধিক তারকারা প্রতিবাদ জানিয়ে মুখ খুলেন।

জয়া বচ্চনের সাথে বিতর্ক
বলিউডের মাদককাণ্ড ও স্বজনপ্রীতির প্রসঙ্গে প্রবীন অভিনেত্রী জয়া বচ্চনকেও ছেড়ে কথা বলেননি কঙ্গনা। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সাথে তুলনা করায় কঙ্গনাকেও পার্লামেন্টে দাঁড়িয়ে পাল্টা জবাব দিয়েছিলেন জয়া বচ্চন।

কুনাল কামরার সাথে কঙ্গনার বিতর্ক
কৌতুক অভিনেতা কুনাল কামরার সাথেও কঙ্গনা রানাউতের বিতর্কে সৃষ্টি হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উর্মিলা মাতন্ডকরকঙ্গনা রানাউতজয়া বচ্চনতাপসী পান্নুস্বরা ভাস্কর
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT