কক্সবাজার

কক্সবাজার-মহেশখালী নৌ চলাচল বন্ধ

কক্সবাজার-মহেশখালী নৌ চলাচল বন্ধ

করোনার ভাইরাসের বিস্তার রোধে কক্সবাজার-মহেশখালী নৌপথে সবধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় প্রশাসন। ঘাটের দায়িত্বরত জেলা প্রশাসনের প্রতিনিধি মো রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান: করোনার কারণে আজ থেকে মহেশখালী-কক্সবাজার নৌপথে যাত্রী পারাপারে কোন ধরনের নৌ যান চলবে না। তবে রোগীদের জন্য এবং প্রশাসনিক বিশেষ জরুরী কাজে ব্যবহারের জন্য মহেশখালী জেটিঘাটে ১০ টি স্পিড বোট ও কক্সবাজার ৬ নং জেটিঘাটে ১০ টি স্পিড বোট থাকবে।

বুধবার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসিয়ালভাবে এই নৌযান বন্ধের ঘোষণা দিলেও তা প্রচার না হওয়ায় আজ সকাল থেকে অনেককে ঘাট থেকে ফিরে যেতে দেখা গেছে।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্তকর্তা মোঃ জামিরুল ইসলাম বলেন: “জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক করোনায় নিরাপত্তার স্বার্থে নৌ চলাচল বন্ধ করা হয়েছে। তবে রোগী এবং সরকারি জরুরি কাজে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পরিস্থিতি যতদিন স্বাভাবিক  না হবে ততদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সাময়িক অসুবিধা হলেও করোনা ভাইরাস সচেতনতায় এ ঘোষণাটি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

বিষয়:কক্সবাজার-মহেশখালীকরোনাকরোনা ভাইরাসনৌ চলাচল
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…