চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ‘ডানার’ প্রভাবে বিভিন্ন রুটে নৌ চলাচল বন্ধ

মহিউদ্দিন মুরাদমহিউদ্দিন মুরাদ
২:৫০ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানার” প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌ রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও লক্ষ্মীপুর-ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। নৌযান সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

লক্ষ্মীপুর-ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বলেন, এই রুটে ৪টি রো রো ফেরি চালু রয়েছে। এর মধ্যে ফেরি ‘কাবেরী’ ভোলা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। লক্ষ্মীপুর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ফেরি ‘সুফিয়া কামাল’ ছেড়ে গেছে। এরপর রাত থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচলা বন্ধ আছে। ফেরি ‘কনক চাপা’ ও ফেরি ‘বেগম রোকেয়া’ লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ঘাটে আছে।

জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ জানিয়েছেন, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে গতকাল সন্ধ্যা থেকে থেমে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। এদিকে দুপুর ১টা থেকে দমকা বাতাস ও ভারি বর্ষণ চলছে।

মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে তিন নম্বর সতর্ক সংকেত বলবত আছে। বর্তমানে নদী উত্তাল রয়েছে। সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল রুটে ১১টি লঞ্চ রয়েছে। এরমধ্যে দুইটি বরিশাল রুটে এবং অপর ৯টি ভোলা রুটে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ঘাট প্রচুর যাত্রী রয়েছে এবং মালবাহি গাড়ি রয়েছে।

Reneta

উল্লেখ্য, লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ-রুটে চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম। ঈদ এবং পূজাসহ বিভিন্ন সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের প্রচন্ড ভিড় থাকে। এছাড়া উক্ত রুটে পণ্যবাহী গাড়ি চলাচল করছে সবচেয়ে বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড় 'ডানা'নৌ চলাচলবন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT