চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পুলিশ-ডাকাত গোলাগুলিতে ১ ডাকাত নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:২৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের পেকুয়ায় ডাকাতের দুই গ্রুপ ও পুলিশের সাথে গোলাগুলিতে মোহাম্মদ আলম (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে।

মঙ্গলবার ১৯ নভেম্বর ভোর ৫টার দিকে টৈইটং ইউনিয়নের গুদিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সহকারী পুলিশ সুপারসহ আহত হয়েছে পুলিশের ৫ সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ টি
দেশীয় তৈরী বন্দুক, ২৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

Banglabid

নিহত মোহাম্মদ আলম পেকুয়া রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার মো: আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র, নির্যাতনসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পেকুয়া থানার ওসি মো: কামরুল আজম বলেন, মঙ্গলবার ভোরে টৈইটং ইউনিয়নের গুদিকাটা এলাকায় দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চালায়।

এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে গহীন অরণ্যে পালিয়ে
যায়। পুলিশও আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ওই সময় সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউর ইসলাম, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও এএসআই মেজবাহ উদ্দিনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।

Reneta

তিনি আরো বলেন, পরে ঘটনাস্থলে অভিযান চালালে তালিকাভুক্ত ডাকাত আলমের মরদেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। এসময় ডাকাতের ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্র-গুলি উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা

পরবর্তী

নতুন আইন পরিবহন শিল্পকে ধ্বংসের নীল নকশা: পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

পরবর্তী

নতুন আইন পরিবহন শিল্পকে ধ্বংসের নীল নকশা: পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

ক্ষুধার রাজনীতি নিয়ে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: ১৪ দল

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT