চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্টমিনিস্টার দুর্ঘটনা: সন্দেহভাজনের নাম প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
ওয়েস্টমিনিস্টার

যুক্তরাজ্যের লন্ডনে ওয়েস্টমিনিস্টারে পার্লামেন্ট ভবনের বাইরে গাড়ি দুর্ঘটনায় আটক সন্দেহভাজনের নাম প্রকাশ করেছে দেশটির সরকার। সালিহ খাতার নামে ২৯ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক সুদান থেকে এসেছেন।

বর্তমানে তাকে সাউথ লন্ডনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তদন্তের অংশ হিসেবে তার বার্মিংহাম ও নটিংহামের তিনটি ঠিকানাতেও অভিযান চালিয়েছে।

১৪ আগস্টের ওই গাড়ি দুর্ঘটনায় সাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়েস্টবাউন্ডের পথে যাওয়া রূপালী রংয়ের ফোর্ড ফিয়েস্টা গাড়িটা হঠাৎই রাস্তায় কয়েকজনকে আঘাত করে এবং চলে যায় উল্টো লেনে।

সিসিটিভি ফুটেজেও দেখা যায় হঠাৎ একটি গাড়ি পথচারীর উপর উঠে যায়। তারপর সেটা কিছুদূর গিয়ে নিরাপত্তা লাইন ভেঙে ফেলে।

এই ঘটনাকে দুর্ঘটনা নয় বরং সন্ত্রাসী হামলা হিসেবেই নেয় সেখানকার পুলিশ। এম১৫ বা কাউন্টার টেরোরিজম পুলিশের কাছে সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য নেই। তবে স্থানীয় পুলিশের কাছে তার সম্পর্কে কিছু তথ্য আছে।

Reneta

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সার্ভিস স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, আটক হওয়ার পর সে কর্মকর্তাদের সঙ্গে কোনোরকম সহযোগিতামূলক আচরণ করেনি।

পুলিশের ধারণা, চার মাস আগ পর্যন্ত বার্মিংহামের স্পার্কবুক এলাকায় একটি ইন্টারনেট ক্যাফের উপরে বসবাস করতো খাতার। তারপর সে হাইগেট এলাকায় চলে যায়। কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ে ২০১৭ থেকে এই বছরের মে মাস পর্যন্ত পড়াশোনা করে সে।

তবে সেখানকার একজন মুখপাত্র জানায়, সে এখন আর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্টমিনিস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন? জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT