চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েলিংটনেও অনিশ্চিত মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইজুরিতে এখনো ভুগছেন মুশফিকুর রহিম। চোট আক্রান্ত জায়গায় ব্যথা রয়ে যাওয়াতে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত এ উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশ দলের হেড কোচ সরাসরি জানিয়ে দিয়েছেন- ‘দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা খুবই কম।’

ওয়েলিংটনে প্রথমদিনের অনুশীলন সেশনে সবচেয়ে বড় ‘খবর’ ছিলেন মুশফিক রহিম। বুধবারের সকালের অনুশীলনে হালকা চালে ব্যাটিং করেন। তবে তার শারীরিক ফিটনেস এবং অনুশীলনের ধরণ জানান দিচ্ছে ওয়েলিংটন টেস্টেও সম্ভবত খেলা হচ্ছে না তার। লিগামেন্ট এবং পাঁজরের ইনজুরির যদি নাটকীয় কোনো উন্নতি না হয় তাহলে সিরিজের দ্বিতীয় টেস্টেও মুশফিক দর্শক!

ওয়েলিংটনে অনুশীলন সেশনে মুশফিক একেবারে প্রস্তুত হয়েই নেমেছিলেন। তবে সেই অনুশীলন ঠিক শতভাগ হয়নি। বুধবার ব্যাটিং করলেও চোটের কারণে খুবই সীমিত সময়ের জন্য তা অব্যাহত রাখতে পেরেছেন।

হেড কোচ স্টিভ রোড জানান, ‘আজকে প্রথমবারের মতো অনুশীলন করল। আজকে টেনিস, ক্রিকেট বল দিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছে। আর ক্রিকেট বল দিয়ে যখন অনুশীলন শুরু করে তখন বোঝা যায় তার লিগামেন্ট অঞ্চলে ব্যথা রয়ে গেছে।’

কোচের আরো সংযোজন, ‘টেস্ট ম্যাচে খেলার জন্য মুশফিক দ্রুততম সময়ে ফিরে আসতে তার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ক্রিকেট বলে অনুশীলনের সময় দেখা গেছে লিগামেন্টের চোট তার সমস্যা বাড়াচ্ছে। সেইসূত্রেই বলতে পারি সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে তার যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে, যদি না রাতারাতি আশ্চর্যজনক কোনো উপায়ে সে চোট সারিয়ে উঠতে পারে!’

মুশফিকের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে দল। তবে শেষ পর্যন্ত কী হয় কোচের কথায় তা নিয়ে অনিশ্চয়তাই রয়েছে গেছে, ‘মুশফিকের ইনজুরি প্রসঙ্গে সুখবরটা হল চোট থেকে সেরে উঠে তৃতীয় টেস্টে খেলার জন্য সঠিক পথে আছে সে। আশায় আছি এই সময়ের মধ্যে আর নতুন কোন ইনজুরিতে যে না পড়লেই হল।’

Reneta

লিগামেন্ট এবং পাঁজরের ইনজুরির চোটে হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে খেলা হয়নি বাংলাদেশের উইকেটকিপার এই ব্যাটসম্যানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়ে এই চোট পান মুশফিক।

তামিম ইকবালের হালকা চোট সমস্যা থাকায় খুব বেশি অনুশীলন করেননি বেসিন রিজার্ভে। তবে সেই চোট যে গুরুতর নয় তা জানালেন কোচ, ‘আজকে তামিম হাল্কা অনুশীলন করেছে। কিছু ব্যথা আছে। তবে সে ভালো অবস্থায় আছে। বেশকিছু ওভার ব্যাটিং করেছে।’

ওয়েলিংটনের সঙ্গে মুশফিকের চমৎকার একটা সুখস্মৃতি আছে। শেষবার নিউজিল্যান্ড সফরে এই ভেন্যুতে ১৫৯ রানের বড় ইনিংস খেলেছিলেন। সঙ্গী সাকিব আল হাসানের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে তুলেছিলেন রেকর্ড ৩৫৯ রান। সাকিব সেই টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেন। ইনজুরির কারণে সাকিবও নিউজিল্যান্ড সফরে নেই। এই মাঠে বাংলাদেশের শেষ ম্যাচের দুই সেঞ্চুরিয়ান থাকছেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকরোডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT