চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ালটনের প্রিলুড সিরিজের নতুন ল্যাপটপ বাজারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ওয়ালটন বাজারে ছেড়েছে দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের নতুন একটি ল্যাপটপ। প্রিলুড সিরিজের ওই ল্যাপটপের মডেল ডব্লিউপিআর১৪এন৩৪জিএল। সোনালি রঙের নতুন ডিজাইনের ল্যাপটপটির দাম ২২ হাজার ৫০০ টাকা।

ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী জানান, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ল্যাপটপটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। শিক্ষার্থী ও তরুণদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে এর কনফিগারেশন ও দাম নির্ধারণ করা হয়েছে। এর অন্যতম ফিচার মাল্টি-ল্যাংগুয়েজ কিবোর্ড। যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে বিল্ট-ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার। যে কেউ অনায়াসেই এই ল্যাপটপে বাংলা লিখতে পারবেন।

ওয়ালটন জানায়, নতুন এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ১৪.১ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল। উন্নত পারফরমেন্সের জন্য আছে ১.১ গিগাহার্জ গতির ইন্টেল অ্যাপোলো লেক এন৩৪৫০ প্রসেসর। রয়েছে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫০০। সঙ্গে ৪ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম থাকায় প্রয়োজনীয় সব কাজ করা যাবে।
বেশি সংখ্যক ফাইল, সফটওয়ার, গেম, মুভি ইত্যাদি সংরক্ষণের জন্য এক টেরাবাইট হার্ডডিক্স ড্রাইভের সঙ্গে রয়েছে ৭ মিমি সাটা ইন্টারফেস। সুযোগ থাকছে আরো বেশি জায়গাযুক্ত হার্ডডিক্স ড্রাইভ ব্যবহারের।

দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের জন্য এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ৭.৬ ভোল্ট বা ৫০০০ এমএএইচ ব্যাটারি। যা পাঁচ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম। স্পষ্ট ও জোড়ালো শব্দের জন্য রয়েছে দুইটি বিল্ট ইন স্পিকার। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা।

কানেকটিভিটির জন্য রয়েছে ২টি করে ইউএসবি পোর্ট, টিএফ কার্ড স্লট, ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক ইত্যাদি।

ল্যাপটপটির ডাইমেনশন ৩২৯.৮/২১৯.৭/২২ মিমি। ব্যাটারিসহ ওজন ১.৩৩ কেজি। এতে ২ বছরের ওয়ারেন্টি মিলবে।

Reneta

ওয়ালটনের পণ্য ব্যবস্থাপক (কম্পিউটার) মোহাম্মদ আবুল হাসনাত জানান, বর্তমানে বাজারে রয়েছে ৩২ মডেলের ওয়ালটন ল্যাপটপ। ভিন্ন ভিন্ন ফিচার ও কনফিগারেশন এসব ল্যাপটপের দাম ১৯ হাজার ৯৯০ টাকা থেকে ৭৯ হাজার ৯৫০ টাকার মধ্যে। সব মডেলের ল্যাপটপে থাকছে সর্বোচ্চ ২ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটন ল্যাপটপল্যাপটপ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT