চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ ভবন থেকে সেনাসদস্যের ল্যাপটপ নেয়ার ভিডিও বিভ্রান্তিকর: আইএসপিআর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা, তিনটি অংশে বিভক্ত, প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবন এলাকা থেকে সেনাসদস্য কর্তৃক ল্যাপটপ আত্মসাৎ করা নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বিভ্রান্তিকর বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, গত ৫ আগস্ট উদ্ভুত পরিস্থিতিতে সংসদ ভবনের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে সচেতন নাগরিকগণ হারানো রাষ্ট্রীয় সম্পদের কিছু অংশ ঐদিনই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

Banglabid

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ভয়েজ সংযোজিত একটি ভিডিওতে সংসদ ভবন এলাকায় ল্যাপটপ হাতে হাসিমুখে হেঁটে যাওয়া একজন সেনাসদস্যের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভয়েজে দুইটি ল্যাপটপ সেনাসদস্য কর্তৃক অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করে ওই সেনাসদস্য এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মূলত গত ৫ আগস্ট কিছু সচেতন নাগরিক সেনাসদস্যদেরকে একটি ল্যাপটপ ও একটি স্ক্যানার হস্তান্তর করে যা ওই সেনাসদস্য নিকটস্থ সেনা ক্যাম্পে জমা করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর সাথে ওই ল্যাপটপ ও স্ক্যানার জাতীয় সংসদ ভবনের সার্জেন্ট এ্যাট আর্মস এর কাছে হস্তান্তর করা হয়।

বিবৃতিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশপ্রেমী ও পেশাদার সেনাবাহিনী সংক্রান্ত এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় বলে দাবি করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআরভিডিওল্যাপটপসংসদ ভবন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT