চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নের বিদায়, বিশ্বাস হচ্ছে না তাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার বল ছুঁড়ে দর্শকদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে স্পিনারদের কথা আসলে যে ক’টি নাম আসবে সেখানে অন্যতম শেন ওয়ার্ন। তর্কসাপেক্ষে অজিদের সাবেক এই লেগ স্পিনার বিশ্বের সেরা স্পিনারও। শুক্রবার হৃদরোগজনিত কারণে ৫২ বছর বয়সে প্রয়াত হয়েছেন এই কিংবদন্তি।

লেগ স্পিনকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া ক্রিকেটারের আকস্মিক প্রয়ানে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গনের সাবেক-বর্তমানরা। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও প্রকাশ করা হয়েছে গভীর শোক। ১২ ঘণ্টা আগেও যিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তি রডনি মার্শের মৃত্যুর শোক জানিয়ে টুইট করেছিলেন, সময়ের নিঠুরতায় এখন তাকে নিয়েই হচ্ছে একের পর এক টুইট। এত দ্রুত ওয়ার্নের চলে যাওয়াটা মানতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না কেউই!

ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস ওয়ার্নের প্রয়াতের খবরে স্তব্ধ হয়েছেন। টুইটে বলেছেন, ‘অবিশ্বাস্য। একেবারে স্তব্ধ হয়ে গেছি। এটা সত্য হতে পারে না…শান্তিতে থাকুক ওয়ার্ন। আমার কেমন লাগছে সেটা বলে বোঝাতে পারব না। ক্রিকেটের জন্য বড় এক ক্ষতি।’

Banglabid

পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতার লিখেছেন, ‘এই মুহূর্তে শুনলাম মর্মান্তিক খবরটা। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের প্রয়াণের খবর। আমি কতটা মর্মাহত বলে বোঝাতে পারব না। কী কিংবদন্তি, কী মানুষ, কী ক্রিকেটার।’

পাকিস্তানের আরেক সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের বিশ্বাস হচ্ছে একসময়ের বন্ধু সতীর্থ চলে গেছেন। টুইটে তিনি লিখেন, ‘আমি হতবাক। বন্ধু ওয়ার্নের অকাল প্রয়াণ! সবসময় যোগাযোগ রাখত। সাহায্য করত। অসাধারণ বোলারের পাশাপাশি একজন দুর্দান্ত বিনোদনকারী। ওর পরিবার এবং বন্ধুদের আমার সমবেদনা জানাই। শান্তিতে ঘুমাও বন্ধু।’

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও ওয়ার্নের প্রয়াণ মানতে পারছেন না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন, ‘শেন ওয়ার্ন আর নেই, শুনেই স্তম্ভিত হয়েছি। ভালো থেকো কিংবদন্তি। খুব দ্রুতই চলে গেলেন…।’

Reneta

১২ ঘণ্টার ব্যবধানে দুই লিজেন্ড হারিয়ে হতবাক অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। তিনি টুইটে লিখেছেন, ‘আমাদের খেলার দুই কিংবদন্তি খুব দ্রুত ছেড়ে গেলেন। আমি শব্দ খুঁজে পাচ্ছি না, এটা খুবই দুঃখের সংবাদ। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনায় মার্শ এবং ওয়ার্নের পরিবার। আমি এটা বিশ্বাস করতে পারছি না।’

১৯৯২ সালে ভারতের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পথ চলা শুরু হয়েছিল ‘স্পিনের জাদুকর’ শেন ওয়ার্নের। ভারতের বিপক্ষে সে ম্যাচে কিছু করতে না পারলেও পরে হয়ে উঠেছিলেন বিশ্বের সেরা স্পিনারদের একজন। পরবর্তীতে নামের পাশে যোগ করেছিলেন ৭০৮টি টেস্ট উইকেট। ক্যারিয়ারে শিকার করেছিলেন এক হাজারের বেশি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নওয়াসিমভারতমার্শরিচার্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেন ওয়ার্নকে অমরত্ব দিয়েছে ‘বল অফ দ্য সেঞ্চুরি’

পরবর্তী

সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী সাম্প্রদায়িক অপশক্তি বিরোধী বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপন সমাপ্ত

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT