চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে বলেই আশাবাদী ডমিঙ্গো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। প্রাপ্তির খাতায় নেই তেমন কিছুই। এবার ভিন্ন কিছুর আশায় টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। সামনে ওয়ানডে সিরিজ বলেই আশাবাদী সাবেক প্রোটিয়া কোচ।

প্রোটিয়া সফরে বাংলাদেশ আন্ডারডগ হলেও ওয়ানডে ফরম্যাট বলে ভালো খেলার সুর ডমিঙ্গোর কণ্ঠে। বুধবার সেঞ্চুরিয়নে অনুশীলনের ফাঁকে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

‘আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছি। সাউথ আফ্রিকা নিশ্চিতভাবে ফেভারিট হয়ে শুরু করবে। তারা তাদের কন্ডিশনে খেলবে, যেখানে তাদের হারানো কঠিন। আমাদের তুলনায় তারাই এগিয়ে থাকবে। তবে আমরা আন্ডারডগ হিসেবে মাঠে নামলেও আপাতত তা আমাদের সঙ্গে মানানসই। বিশেষ কিছু করার জন্য এবার আমাদের সামনে সুবর্ণ সুযোগ। আমরা এমন কিছু করতে চাই, যেটা বাংলাদেশের অন্য কোনো দল এখানে এসে করতে পারেনি।’

তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতেই সবচেয়ে বেশি সফল বাংলাদেশ। বিশ্বকাপ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলেও বাংলাদেশের অবস্থান এক নম্বরে।

‘আমার মনে হয় না আমরা এখানে ফেভারিট। কদিন আগেই সাউথ আফ্রিকা ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। এর আগে কখনো এখানে ম্যাচ জিতিনি, তাই আমরা আন্ডারডগ হিসেবেই এসেছি। তবে আমরা আমাদের ওয়ানডে দল নিয়ে আশাবাদী। আমরা লম্বা সময় ধরে ওয়ানডেতে ভালো খেলছি। দলের সবাই তাদের ভূমিকা সম্পর্কে জানে।’

‘আমি ওয়ানডে দল নিয়ে খুব খুশি। দলে বেশ ভারসাম্য আছে, আমাদের ব্যাটিং গভীরতাও বেশ। সব মিলিয়ে আমরা ভারসাম্যপূর্ণ দল পেয়েছি, যা এই সিরিজে ভালো করতে অনেক আত্মবিশ্বাস দেবে’ বলেন ডমিঙ্গো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডমিঙ্গোতামিমবাংলাদেশ-সাউথ আফ্রিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর মহানুভবতা আশা করি বিএনপি মনে রাখবে: তথ্যমন্ত্রী

পরবর্তী

অস্ট্রেলিয়াকে জিততে দিলেন না বাবর-রিজওয়ান

পরবর্তী

অস্ট্রেলিয়াকে জিততে দিলেন না বাবর-রিজওয়ান

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT