ক্রিকেট

ওয়াটসনকে আনছে রংপুর

ওয়াটসনকে আনছে রংপুর

চট্টগ্রাম থেকে: বিপিএলে টানা চার ম্যাচ হেরে অনেকটাই কোণঠাসা রংপুর রেঞ্জার্স। ভালো দল গড়েও তারা পাচ্ছে না প্রত্যাশিত সাফল্য। ব্যর্থতার বৃত্ত ভাঙতে ইনসেপ্টার পৃষ্ঠপোষকতায় থাকা দলটি উড়িয়ে আনছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনকে।

বিপিএলে এবারই প্রথম খেলবেন ওয়াটসন। ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের সঙ্গে চুক্তি হলেও চোটের কারণে খেলতে পারেননি। ৩৮ বছর বয়সী এই অজি ক্রিকেটার আইপিএল নিলামে দল না পাওয়ায় আসছেন বিপিএলে।

৩১৬ টি-টুয়েন্টি ম্যাচ খেলে ওয়াটসন করেছেন ৮১৮২ রান। বল হাতে তার উইকেট ২১৬টি।

রংপুর রেঞ্জার্স সূত্রে জানা গেছে বড়দিন পালন করে ২৬ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন ওয়াটসন। ঢাকায় বিপিএলের তৃতীয় পর্বের শুরুতেই নামবেন মাঠে। ২৭ ডিসেম্বর মিরপুরে রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ফেসে খুলনার কাছে ৮ উইকেটে হেরে যায় রংপুর। শনিবার চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুরের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিষয়:বঙ্গবন্ধু বিপিএল বিপিএল-২০১৯ শেন ওয়াটসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…