চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসি বদলিতে ৬০ লাখ টাকা ঘুষ, পুলিশে তোলপাড়

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৭:০০ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ যখন দুর্নীতির সঙ্গে যুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন, তখন একজন ওসির বদলিতে ৬০ লাখ টাকা ঘুষ নেয়ার ঘটনায় পুরো পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে।

এই ঘটনায় পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইজিপি বেনজীর আহমেদ পুলিশের সব ইউনিটের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জুম মিটিংয়ের সময় ৬০ লাখ টাকা ঘুষের বিষয়টি আলোচনায় উঠে আসে। তারপর থেকেই এই ঘটনায় সর্বত্র তোলপাড় তৈরি হয়।

এ দিন আইজিপি তার বক্তৃতায় পুলিশকে জনমুখী গড়ে তুলতে মাদক ও দুর্নীতিমুক্ত করার কথা বলতে গিয়ে বলেন, ‘গতকাল ৬০ লাখ টাকার বিনিময়ে থানায় একজন ওসিকে বদলি করা হয়েছে।’

পুলিশ প্রধানের এমন তথ্যে কর্মকর্তাদের ভেতর আলোড়ন তৈরি হয়। প্রশ্ন উঠে; কোন থানায় কোন কর্মকর্তা এ কাজ করেছেন? পুলিশ কর্মকর্তারা নিজ নিজ থানায় বদলি হওয়া ওসিদের খোঁজ-খবর নিতে থাকেন।

করোনাকালে ও সরকারের দুর্নীতিবিরোধী অভিযান চলার সময়ে বর্তমান আইজিপির দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ গড়ায় ৫ দফা কর্মসূচি ঘোষণার পরও এমন ঘটনায় হতবাক হয়ে যান কর্মকর্তারা।

সিনিয়র পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ এই মহাদুর্যোগের সময় ঘুষ নেয়া কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।

Reneta

যদিও আইজিপি তার বক্তৃতায় কোন থানায় এই ঘটনা কিংবা কোন কর্মকর্তা এই ঘুষ নিয়েছেন, তার নাম উল্লেখ করেননি। তবে সম্প্রতি বদলি হওয়া ওসিদের খোঁজ-খবর নিচ্ছেন পুলিশ কর্মকর্তারা।

ওই জুম বৈঠকের পর থেকেই সর্বত্র আলোচনা ৬০ লাখ টাকা নিয়ে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণাদি পাওয়ার পর তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে, তা জানার চেষ্টাও করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি গাজীপুরের শ্রীপুর ও চট্টগ্রাম মেট্রোপলিটনের তিনটি থানার ওসি বদল করা হয়।

এর মধ্যে গতকাল ১৫ জুলাই চট্টগ্রামের বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানার ওসি বদল করা হয়। গাজীপুরের শ্রীপুর থানার ওসি হিসেবে গত ১৯ জুন সন্ধ্যায় যোগদান করেন আলমগীর হোসেন। কিন্তু পরের দিন (২০ জুন) সকালেই তিনি অন্য জেলায় বদলী আদেশ পেয়ে দায়িত্ব হস্তান্তর করেন।

আলমগীর হোসেনকে গাজীপুরের পুলিশ সুপার দুই বছর আগে কালিয়াকৈর থানার ওসি হিসেবে নিয়োগ দেন। এরপর সেখানে থেকে তাকে ১৯ জুন শ্রীপুর থানা বদলি করেন।

বৈঠকে আইজিপির বক্তব্যের পর ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম নিজের বক্তৃতা দিতে গিয়ে এই ঘটনার বিচার দাবি করে বলেন, এমন দুর্যোগের সময় যে কর্মকর্তা ঘুষ নিয়েছেন, তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে।

সম্প্রতি আইজিপি ড. বেনজীর আহমেদ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘পুলিশ সদস্যরা কোনোভাবেই কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। পুলিশকে দুর্নীতিমুক্ত হতে হবে। যারা অবৈধ অর্থ উপার্জন করে বড়লোক হতে চাইবেন, তাদের পুলিশের চাকরি ছেড়ে বাড়ি গিয়ে ব্যবসা করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিয়মড. বেনজীর আহমেদডিএমপিপুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অসময়ে এক সফল উদ্যোক্তার মর্মান্তিক মৃত্যু

পরবর্তী

‘আমাকে ব্যবহার করা হয়েছে’-অনন্তকে বললেন হিরো আলম

পরবর্তী

‘আমাকে ব্যবহার করা হয়েছে’-অনন্তকে বললেন হিরো আলম

ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT