অন্যান্য খেলা

ওসাকার চতুর্থ শিরোপার পরীক্ষা নেবেন ব্রাডি

টেনিস খেলোয়াড় পড়ে গেছেন মাটিতে, খেলায় ব্যর্থতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন টেনিস খেলোয়াড় মাঠে পড়ে গেছেন, খেলায় ব্যর্থতা প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেরেনা উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছানো নাওমি ওসাকার শিরোপার মঞ্চে পরীক্ষা আরেক আমেরিকান জেনিফার ব্রাডির বিপক্ষে।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে চেক তারকা ক্যারোলিনা মুকোভাকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পা রাখেন জেনিফার ব্রাডি।

অন্যদিকে প্রথম সেমিতে সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন নাওমি ওসাকা। তাতে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার অপেক্ষা বেড়েছে সেরেনার।

তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ওসাকা ৬-৩, ৬-৪ সেটে হারান আমেরিকান কিংবদন্তি সেরেনাকে।

ওসাকার এটি টানা ২০তম ম্যাচে জয়। জাপানিজ তারকা কখনোই স্ল্যামের ফাইনালে হারেননি। অন্যদিকে, ব্রাডি প্রথমবার কোনো স্ল্যামের ফাইনালে পা রাখলেন।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন-২০২১ ওসাকা সেরেনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…