চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের ম্যাচে আরও একটি রেকর্ড গড়ল বাংলাদেশের মেয়েরা। রানের দিক থেকে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে জয় তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম টাইগ্রেস। গড়েছে ইতিহাস।

এর আগে বাংলাদেশের বড় জয়টি ছিল ১১৯ রানের। গত বছরের ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় সাফল্যটি এসেছিল।

বাংলাদেশের দেয়া ২৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে একশর আগেই গুটিয়ে যায় আইরিশরা। ২৮.৫ ওভারে ৯৮ রানে অলআউট হয় সফরকারী দল। সফরকারী ওপেনার সারা ফোর্বস সর্বোচ্চ ২৫ রান করেন। অভিজ্ঞ ক্রিকেটার লরা দিলানির ব্যাট থেকে আসে ২২ রান।

নাহিদা আক্তার ও সুলতানা খাতুন ৩টি করে উইকেট নেন। শুরুর দুটি উইকেট নেন পেসার মারুফা আক্তার।

অল্পের জন্য সেঞ্চুরি পাননি শারমিন আক্তার সুপ্তা। একবছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন রাঙিয়েছেন ডানহাতি টপঅর্ডার ব্যাটার। ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন। মারেন ১৪টি বাউন্ডারি। সুপ্তার ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে বাংলাদেশ।

এটিই ৫০ ওভারের ক্রিকেটে টিম টাইগ্রেসের সর্বোচ্চ সংগ্রহ। গতবছর ইস্ট লন্ডনে সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে ২৫০ রান করেছিল জ্যোতির দল।

Reneta

শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিংকির ৫৯ রানের জুটিতে ভালো সংগ্রহের ভিত্তি পায় স্বাগতিক দল। ৩৮ রান করে লরা দিলানির শিকার হন মুর্শিদা। ফারজানা অবশ্য তুলে নেন ফিফটি। ৬১ রানের ইনিংস খেলেন। চার মারেন ৪টি।

সুপ্তার সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন পিংকি। জ্যোতি ২৮ বলে ২৮ রানের ইনিংস খেলেন তিনটি চারের সাহায্যে।

বাংলাদেশ ইনিংসের একমাত্র ছক্কা হাঁকিয়ে ৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি।

২০২১ সালে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪১ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সুপ্তা। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হওয়ায় সেটি লিস্ট ‘এ’ সেঞ্চুরি হিসেবে বিবেচিত হয়েছিল। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির মালিক হতে পারেননি প্রতিপক্ষ ওয়ানডে মর্জাদা না থাকায়।

এবার আক্ষেপ পূরণের খুব কাছে গিয়ে হতাশ হতে হল তাকে। ৪৯তম ওভারের শেষ বলে ঝুলিয়ে দেয়া অফস্পিনের সামনে এগিয়ে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ দেন সুপ্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT