চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন না হয়ে সতর্ক থাকুন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন না হয়ে সবাইকে সতর্ক হওয়া ও প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী।

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে প্রথম থেকেই উদ্বেগ বিশ্বের বিভিন্ন দেশে। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখনই উদ্বেগের কারণ নেই। সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, করোনা মোকাবেলায় প্রস্তুতি এখন আর গত বছরের মতো নেই, বিশ্ব এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত।

তবে সাউথ আফ্রিকায় পাওয়া প্রাথমিক তথ্যের বরাতে সৌম্য স্বামীনাথন বলেছেন, ইঙ্গিত রয়েছে ওমিক্রন করোনার অন্য ধরনগুলোর চেয়ে বেশি সংক্রামক। আশঙ্কা রয়েছে, ডেল্টা ছাপিয়ে ওমিক্রনই করোনার সবচেয়ে আগ্রাসী ধরনে রূপ নেবে।

ওমিক্রনের প্রভাবে করোনার বেশ কয়েকটি ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন ব্রিটেনের বিজ্ঞানীরা। নতুন ঢেউগুলো আগের মতোই বা তার চেয়েও ভয়াবহ হওয়ার শঙ্কা গবেষকদের।

অন্যদিকে করোনার প্রকোপ বাড়ায় সবাইকে বাড়ি থেকে অফিস করার নির্দেশ দিয়েছে সুইজারল্যান্ড। নতুন বিধির আওতায় সবধরনের আয়োজনে টিকার সনদ বা করোনা থেকে সুস্থ হওয়ার প্রমাণপত্র দেখিয়ে অংশগ্রহণ করতে হবে। করোনা সংক্রমণ বাড়ায় কিন্ডারগার্টেন ও প্রাইমারি স্কুলে এক সপ্তাহ আগেই বড়দিনের ছুটি ঘোষণা করেছে বেলজিয়াম। ইসরায়েলে ওমিক্রনে আক্রান্ত ৭ জন শনাক্ত হয়েছে।

ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্তের পর কর্নাটক রাজ্যে শপিং মল ও সিনেমা হলে শুধুমাত্র টিকার ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। সবধরনের সমাবেশ নিষিদ্ধ এবং মাস্ক না পরলে আড়াইশ’ রুপি জরিমানারও বিধান করা হয়েছে। পশ্চিমবঙ্গে ওমিক্রনের প্রকোপযুক্ত দেশ থেকে আসলে ৭ দিনের বাধ্যতামূলক আইসোলেশন এবং অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমিক্রনকরোনাভাইরাসডব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT