চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমর সানির ‘জোশ আড্ডা’য় নিরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়ক ওমর সানি ও নিরব দুজনেই চলচ্চিত্রের মানুষ। তাদের পরিচয় প্রায় এক দশক। মজার ব্যাপার হচ্ছে, এখনও একসঙ্গে কোনো ছবিতে কাজ করেননি তারা। তবে বিভিন্ন অনুষ্ঠানে ওমর সানি ও নিরবকে একসঙ্গে পাওয়া যায়। এবারও ওমর সানির সঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠানে দেখা যাবে নিরবকে।  

এর আগে ‘সবজান্তা হাতেম তাই’ নামে একটি অনুষ্ঠানে ওমর সানির উপস্থাপনায় অতিথি হিসেবে গিয়েছিলেন নিরব। এছাড়া অসংখ্য স্টেজ শোতে দুজনে পারফর্ম করেছেন। নতুন করে ‘জোশ আড্ডা’ নামের একটি অনুষ্ঠানে ওমর সানির অতিথি হিসেবে হাজির হলেন নিরব।

বুধবার (২৭ মার্চ) রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে সেট নির্মাণ করে ‘জোশ আড্ডা’র চিত্রায়ন সম্পন্ন হয়েছে। সেখানে ওমর সানি ও নিরবের ‘জোশ আড্ডা’ জমে ওঠে।

নিরব চ্যানেল আই অনলাইনকে বলেন, ক্যামেরার সামনে আমরা আড্ডাই দিয়েছি। আসলেই জোশ লেগেছে। অনেকদিন পর সানি ভাইয়ের উপস্থপনায় কোনো অনুষ্ঠানে হাজির হলাম। আমার বিশ্বাস দর্শকরা ‘জোশ আড্ডা’র এ পর্বটি উপভোগ করবেন।

ওমর সানির ‘জোশ আড্ডা’তে নিরব তার ক্যারিয়ার, কাজ নিয়ে কথা বলেছেন। বিশেষ করে অনুষ্ঠানে বড় একটা সময় নিরব আলাপ করেছেন তার মালয়েশিয়ান ছবি ‘বাংলাশিয়া’র সাফল্য নিয়ে। জানিয়েছেন, কীভাবে এ ছবির সঙ্গে নিজেকে জড়িয়েছেন।

আরও বলেছেন, মালয়েশিয়ার মতো দেশে বাংলাদেশে নায়ক হিসেবে নিরবকে দর্শক কতোটা গ্রহণ করেছে। এছাড়া ওই দেশের ছবির বাজার, দর্শকদের প্রতিক্রিয়া সবকিছু জোশ আড্ডা’য় জানিয়েছেন।

Reneta

‘জোশ আড্ডা’ প্রযোজনা করছেন আফতাব বিন তমিজ। শিগগির একটি বেসরকারি চ্যানেলে ওমর সানির উপস্থপনায় ‘জোশ আড্ডা’র প্রায় এক ডজন পর্ব প্রচারিত হবে। নিরব ছাড়াও ‘জোশ আড্ডা’তে ওমর সানির অতিথি হিসেবে ভিন্ন ভিন্ন পর্বে পাওয়া যাবে অনন্ত জলিল, বর্ষা, রোজিনা, তাসকিন, ইমন, রেসি, তাহনা তাসনিয়া, মৌসুমিসহ অনেককে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলইমনওমর সানিতাসকিনতাহনা তাসনিয়ানিরববর্ষামৌসুমিরেসিরোজিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT