চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদের বললেন, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক-শ্রমিকদের এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গ্যাস অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না।

ট্রাক-কাভার্ড ভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের।

Banglabid

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি নেই। জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।

জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সরকারের অবস্থান কঠোর উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষ নিয়েছে বলেই এ ধরনের বক্তব্য রাখছে। এদেশে রাজনীতিতে দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ ঘটিয়েছে অগণতান্ত্রিক স্বৈর সরকার। তারাই রাজনীতিকে কলুষিত করেছে। আর এ দায় বিএনপি কখনও এড়াতে পারবে না। যারা মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যা করে স্বাধীনতার চেতনা বিরোধী ধারায় রাষ্ট্র পরিচালনা করেছিল, সিপাহী জনতার বিপ্লব নামে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যা করেছিল – সময় এসেছে তাদের মুখোশ উন্মোচন করার।

‘‘এদেশে রাজনীতিতে দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ ঘটিয়েছে অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার, তারাই রাজনীতিকে কলুষিত করেছে আর এ দায় বিএনপি কখনো এড়াতে পারবে না।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতিরিক্ত ভাড়াসেতুমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT