বাংলাদেশ

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা, নিরাপত্তা ও উন্নয়নের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক সম্মেলনে বক্তারা পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণের ঝুঁকি নেই বলে আশ্বাস দেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচ থেকে মাটি অপসারণের ফলে রেললাইন বা সেতুর কাঠামোগত নিরাপত্তায় কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশের স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্ত্রী জানান, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের সুবিধার্থে অস্থায়ীভাবে যে মাটি ভরাট করা হয়েছিল, প্রকল্পের নকশা ও চুক্তির শর্ত অনুযায়ী এখন তা অপসারণ করা হচ্ছে।

তিনি বলেন, মোট ১৬ দশমিক ৭৬ কিলোমিটার এলাকার মধ্যে ইতোমধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটার অংশের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট গভীর পর্যন্ত মাটি অপসারণ করা হবে।

সেতুমন্ত্রীর ভাষ্য, এই কাজের মাধ্যমে এলাকার প্রাকৃতিক জলপ্রবাহ পুনঃস্থাপন হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। একই সঙ্গে প্রকল্প এলাকার দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত হবে।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেল সচিব ফাহিমুল ইসলাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:সেতুমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…