চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওজিলের পাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ভুল বলছেন তোরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চীনের উইঘুর ইস্যুতে মেসুত ওজিলের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই। তবে উইঘুরদের উপর দেশটির কঠোরতা নিয়ে ওজিল যেভাবে কথা বলেছেন সেটাকে ভুল বলছেন ইয়াইয়া তোরে।

উইঘুরদের সঙ্গে হওয়া আচরণ নিয়ে জার্মান ফুটবলার ওজিল সম্প্রতি একটি টুইট করেন। যার জেরেই যত বিতর্ক।

বিতর্কে ঘি ঢালছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পম্পেই সোশ্যাল মিডিয়ায় ওজিলকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন। বলেছেন, ‘চীনের কমিউনিস্ট পার্টির প্রচারমাধ্যম মেসুত ওজিল এবং আর্সেনালের পুরো মৌসুমের খেলা সেন্সর করতে পারে, তবে সত্য বিরাজ করবেই। সিসিপি বিশ্ব থেকে উইঘুর এবং অন্যান্য ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আড়াল করতে পারবে না।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পাশে পেলেও বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার ইয়াইয়া তোরেকে পাশে পাচ্ছেন না ওজিল। পরিস্থিতি ‘জটিল’ কারণ তারা দু’জনেই মুসলিম। ওজিলের সাথে দ্বিমত পোষণ করে তোরে বলেছেন, অ্যাথলেটদের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা ঠিক হবে না।

আইভরি কোস্টের সাবেক এ ফুটবলার বলেন, ‘ফুটবলারদের ফুটবলের সঙ্গে এবং রাজনীতিবিদদের রাজনীতির সঙ্গে থাকতে হবে। আপনি এ ধরনের ইস্যুর সঙ্গে জড়িত থাকতে পারবেন না, কারণ এটি বড় সমস্যা। একজন মুসলমান হিসাবে এটি জটিল বিষয় এবং এটি তার(ওজিল) নিজের পছন্দ। তিনি তার মন্তব্য করেছেন, তবে আমার মনে হয় এটা বলা ভুল ছিল।’

বার্সা-ম্যানচেস্টারে খেলার পর বর্তমানে চীনে আছেন তোরে। পাঁচ মাস হল দেশটির ক্লাব কিংদাও হুয়াংহাইয়ে যোগ দিয়েছেন। চীনে ব্যবসার জন্য সাংহাইতে একটি রেস্টুরেন্টও খুলেছেন তোরে। তাই মনে করা হচ্ছে, সব হিসাব-নিকাষ করে বিতর্ক থেকে আগেই নিজেকে সরিয়ে রাখছেন এই আইভরিয়ান।

Reneta

কী লিখেছিলেন ওজিল? ১৩ ডিসেম্বর করা টুইটে ওজিল চীনের উইঘুর মুসলিমদের ‘নির্যাতনের প্রতিরোধকারী যোদ্ধা’ বলে প্রশংসা করে দেশটির নীতির কঠোর সমালোচনা করেন। পাশাপাশি উইঘুরে নির্যাতিতদের রক্ষায় মুসলিম বিশ্ব কেনো এগিয়ে আসছে না সেজন্য হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। বিশ্বের নীরবতায় অবাক এ জার্মান ফুটবলার।

ওজিল নিজে তুরস্ক বংশোদ্ভূত জার্মান মুসলিম। তার বক্তব্যের সঙ্গে আর্সেনালের কোনো সম্পর্ক নেই বলে বিবৃতি দিয়েছে ইংলিশ ক্লাবটি। মন্তব্যকে ওজিলের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলেছে।

ওজিলের কথার জেরে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্রডকাস্টার সিসিটিভি গত রোববার আর্সেনাল-ম্যানচেস্টার সিটি ম্যাচ দেশটিতে দেখানো বন্ধ করে দেয়। দেশটির ফুটবল সংস্থা বলেছে, ওজিলের মন্তব্য অনভিপ্রেত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইঘুরওজিলচীনচীনা উইঘুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT