এবারের কান চলচ্চিত্র উৎসবে বেগুনি রঙের লিপস্টিক লাগিয়ে ভিন্ন এক লুকে লাল গালিচায় হাজির হন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে হঠাৎ বেগুনি রঙের ঠোঁট নিয়ে হাজির হওয়া ঐশ্বরিয়াকে নিয়ে রীতিমত ফেসবুক-টুইটারে চলে ঝড়।
এমন পরিস্থিতিতে এই আলোচনার ও সমালোচনায় ওপর পানি ঢেলে স্বামী অভিষেক বচ্চন বললেন, পাপর্ল লিপে ঐশ্বরিয়াকে দারুণ লেগেছে।
এ বছরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৫ বারের মত লাল গালিচায় হাঁটার সৌভাগ্য অর্জন করেছেন ঐশ্বরিয়া রাই। প্রতিবারের মত এবারও ফ্রান্সভিত্তিক কসমেটিক প্রতিষ্ঠান ল’রিয়েল ব্র্যান্ডের হয়ে লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া।
গত রবিবার কান উৎসবে দেখানো হয় ঐশ্বরিয়া অভিনীত চলচ্চিত্র ‘সর্বজিৎ’। প্রদর্শনীতে ফুলের কাজ ওয়ালা রামি কাদি পোশাকের সঙ্গে ৪২ বছরের এ অভিনেত্রী সবার নজর কাড়েন বেগুনি রঙের লিপস্টিকে।
এরপরই টুইটার ও বিভিন্ন মিডিয়ায় নামই দেওয়া হয়েছে ‘পার্পল লিপস’। নিজের ব্যক্তিগত পছন্দের ফ্যাশন পরিহার করে হঠাৎ এমন রঙের লিপস্টিক ঠোঁটে লাগানোর ফলে টুইটারে ঝড় ওঠে।
সবাই ব্যস্ত ঐশ্বরিয়ার পরীক্ষামূলক এ ফ্যাশন সফল না ব্যর্থ তা উদঘাটনে। অনেকের কাছে এটা ‘নতুন’ কিছু। অনেকেই বলছেন দৃষ্টিকটু।
কিন্ত ঐশ্বরিয়ার বেগুনি রঙের ঠোঁট নিয়ে যখন ভারতজুড়ে সোশাল সাইটে ব্যঙ্গ চলছে ঠিক সে সময়ে স্বামী অভিষেক বচ্চন ঐশ্বরিয়ার বেগুনি ঠোঁটের প্রশংসা করে বললেন, এমনিতেই ঐশ্বরিয়াকে অসাধারণ লাগে, আর বেগুনি ঠোঁটে ঐশ্বরিয়াকে আরো অসাধারণ লেগেছে।







