প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত বিশ্ব ও দাতা সংস্থাগুলোর
প্রতিশ্রুতি বাস্তবায়নে একাগ্রতা, নিষ্ঠা, ধারাবাহিকতা এবং ঐক্য থাকলে
এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া সবই নির্মূল সম্ভব।
কানাডায় গ্লোবাল ফান্ডের ৫ম
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব রোগ প্রতিরোধে কাজ করতে বিশ্বনেতাদের
প্রতি আহ্বান জানান তিনি।
এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধে বিশ্বের সবচেয়ে বড় তহবিল, গ্লোবাল ফান্ডের দুই দিনের সম্মেলন কানাডার মন্ট্রিয়লে। এ রোগগুলোতে সারা বিশ্বের চেয়ে প্রায় দ্বিগুণ মৃত্যুহার কমিয়েছে বাংলাদেশ। তাই, বিশ্বব্যাপি এ রোগ ৩টি প্রতিরোধে সফলতার বড় অংশীদার বাংলাদেশ।
সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশে যক্ষা, ম্যালেরিয়া ও এইডসের সংক্রমণ প্রতিরোধে সরকারের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোগ ৩টি প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এইডস, ম্যালেরিয়া ও যক্ষ্মা প্রতিরোধে গঠিত বিশ্বের সবচেয়ে বড় তহবিলে যোগ হতে যাচ্ছে অবহেলিত নারী ও মেয়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার নতুন কর্মসূচি।







