চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ ঘটনা আমাদেরকে অনুপ্রাণিত করে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করার পর সাধারণ মানুষের উপকারে আসছে। এ বিষয়ে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার ফেসবুকে একটি  স্ট্যাটাস দিয়েছেন।

তিনি স্ট্যাটাসে লিখেছেন: জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করার পর থেকে কত বিচিত্র ঘটনার সম্মুখীন হতে হচ্ছে রোজ। আজকের ঘটনাটি বাংলাদেশী বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিকের। কয়েকদিন আগে তিনি মিরপুর-৬ এর চার নম্বর রোড থেকে ৯৯৯ এ ফোন করে জানান, গত চার-পাঁচ দিন ধরে রোড ডিভাইডারে তিনি একজন পাগলকে শুয়ে থাকতে দেখছেন। যে প্রায় নড়ছেই না।

কৌতূহল বশত তিনি সেই পাগলের কাছে গিয়ে আবিষ্কার করেন যে, কোন একটি অজ্ঞাত রোগে পাগলের একটি পা প্রায় গলেই গেছে। এমন ঘটনা নিয়ে ৯৯৯ এর পক্ষ থেকে কিছু করা সম্ভব কিনা জানতে চান। যদিও ৯৯৯ এ শুধুমাত্র জরুরি সেবার জন্য কল করতে আমরা উৎসাহিত করি তবুও ওই বুদ্ধিপ্রতিবন্ধী অসহায় মানুষ ও ব্রিটিশ নাগরিকের আন্তরিকতাকে প্রাধান্য দিয়ে ৯৯৯ এর অপারেটর নিকটস্থ ফায়ার সার্ভিসকে ঘটনাটি জানান ও তরিৎ ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেন।

ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেই বুদ্ধিপ্রতিবন্ধী মানুষটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং সবচেয়ে অনুপ্রেরণা দায়ক ঘটনা হচ্ছে, ওই ব্রিটিশ নাগরিক একই এ্যাম্বুলেন্সে চড়ে রোগীর সাথে ঢাকা মেডিকেলে উপস্থিত হন।

তিনি আরও লিখেছেন,  ৯৯৯ এর অপারেটরদের তিনি জানান, আমার একটি ফেসবুক পোস্ট থেকে তিনি ৯৯৯ এর কথা জানতে পেরেছেন। কিন্তু সার্ভিসটি যে এতো দ্রুত ও সত্যিকার অর্থেই কার্যকর সেটা তিনি ভাবেননি। তার বন্ধুরাও তা বিশ্বাস করেননি। কিন্তু তিনি সেবা পেয়ে অভিভূত হয়েছেন।

পৃথিবীর ইতিহাসে ৯৯৯ জরুরি সেবা কার্যক্রম শুরু হয়েছিলে ব্রিটেনে, ১৯৩৭ সালে। আজ সে দেশের নাগরিকরাই ৯৯৯ এর সেবাকে বাংলাদেশের সবচেয়ে কার্যকরী সার্ভিস হিসেবে অভিহিত করছেন। এ ঘটনা আমাদেরকে অনুপ্রাণিত করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় জরুরি সেবা ৯৯৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনে রুশ হস্তক্ষেপের কথা জেনেও ওবামা নিশ্চুপ ছিলেন: ট্রাম্প

পরবর্তী

ঈদ মুমিনের জন্য আল্লাহর উপহার

পরবর্তী

ঈদ মুমিনের জন্য আল্লাহর উপহার

চিকেন বিরিয়ানি

ঈদে বাসমতী চালের চিকেন বিরিয়ানি

সর্বশেষ

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT