‘ট্রাপড’র পর জাতীয় চলচ্চিত্র ও বাচসাস পুরস্কার পাওয়া নির্মাতা সৈকত নাসিরের নির্মাণে এসে গেল নতুন ওয়েব সিরিজ ‘ব্যাড বয়েজ’।
ভিজুয়ালাইজারের নির্মাণে কমেডি, থ্রিলার ও রোমান্টিক ঘরানার এ ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে ‘সিনেস্পট অরজিনালসে’।কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য ফেরারি ফরহাদ। বিভিন্ন চরিত্রে অভিনয়ে ইমতু রাতিশ, এ্যানি খান, অভি প্রামাণিক, তারেক জামান, রেজাউর রহমান রাজু, পৌলমী দাস, তিথি, উম্মে হাবিবা প্রমি, আবুল হোসেন মাহমুদ, নিশির সোরেন, দোলন, এমইউ এ্যান্থনি, এ্যানানাস ফ্লাওয়ার, আয়েশা নাফিসা প্রমুখ।অভিনেতা ইমতু বলেন, অসাধারণ কাজ। মাস তিনেক আগে শুটিং করেছিলাম বালিতে। দিন রাত এক করে শুটিং করেছি। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী। দেখলেই ভালো লাগবে।নির্মাতা সৈকত নাসির জানান, বাংলাদেশে এ রকম কন্টেন্ট এর আগে হয়নি। নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ মিস করতে চাইনি বলেই ‘ব্যাড বয়েজ’ বানিয়েছি। দারুণ ফিডব্যাক পাচ্ছি।