অর্থনীতি

‘এসডিজি বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই’

‘এসডিজি বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই’

এসডিজি’র লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বর্তমানে এর বাস্তবায়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, এসডিজি বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই।

বৃহস্পতিবার চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক আয়োজিত এসডিজি’র লক্ষ্যমাত্রা বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আতিউর রহমান বলেন, এমডিজি’র লক্ষ্যমাত্রাসমূহ অর্জনে ঈর্ষণীয় সাফল্য অর্জনের পর বাংলাদেশ এখন এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনের অভিযাত্রায় সম্পূর্ণ প্রস্তুত। এসডিজি’র লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য সরকারি এবং বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অংশীদারদের ঐক্যবদ্ধভাবে কাজ করা অত্যন্ত জরুরি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু ইউসুফ, অধ্যাপক তৈয়বুর রহমান, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক সেলিম রায়হান এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব হাবিবুর রহমান।

বিভগীয় কমিশনার আবদুল মান্নান এবং জেলা প্রশাসক ইলিয়াস হোসাইন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে যোগদান করেন।

বিষয়:এসডিজি এসডিজি বাস্তবায়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…