অন্যান্য খেলা

এশিয়া কাপে জয়ের মুখ দেখল বাংলাদেশ

বাংলাদেশ ও অন্য দেশের খেলোয়াড়রা হকির ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হকি দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শক ও কর্মকর্তাদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শক্তিশালী সাউথ কোরিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পর এশিয়া কাপ হকিতে ওমানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ।

মঙ্গলবার জাকার্তায় ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে লিড পাইয়ে দেন আশরাফুল ইসলাম। ১১ মিনিট পর ফিল্ড গোলে ওমানকে সমতায় ফেরান ফাজারি রাশেদ।

৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাকিবুল হাসান বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেন।

মাত্র নয়দিন আগে এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনালে অপ্রত্যাশিতভাবে ওমানের কাছে ৬-২ গোলে উড়ে গিয়েছিল আশরাফুল-রাব্বিদের দল। এদিন ঠিকই জয় নিয়ে টার্ফ ছাড়ল গোবিনাথ কৃষ্ণমূর্তির দল।

গত মার্চে এএইচএফ কাপের ফাইনালে ওমানকে টাইব্রেকারে টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে আসরে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।

বিষয়:আশরাফুল এশিয়া কাপ হকি ওমান বাংলাদেশ রাকিবুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…