ক্রিকেট

এশিয়া ও বিশ্বকাপ অভিযানে গেল টাইগার যুবারা

বাংলাদেশ ক্রিকেট দলের যুব সদস্যরা এশিয়া ও বিশ্বকাপ অভিযানে গেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের যুব সদস্যরা এশিয়া ও বিশ্বকাপ অভিযানে গেছেন, তারা প্রস্তুত ও আত্মবিশ্বাসী।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে রওনা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার রাত আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় জুনিয়র টাইগারদের বহনকারী বিমান।

সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপে খেলার পর সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপে খেলতে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ভারতের মাটিতে সিরিজ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে ফিরেছে স্বস্তি। সামনে এবার বিশ্বকাপ পরীক্ষা। যে লক্ষ্যে প্রস্তুত হয়েছে আকবর আলীর উত্তরসূরিরা।

বিশ্বকাপের আগে নিজেদের আরও ভালোভাবে ঝালাই করার সুযোগ মরুর বুকে এশিয়া কাপে।

দুটি আসরেই বাংলাদেশকে নেতৃত্বে দেবেন আগেরবার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পাওয়া রাকিবুল হাসান। গত যুব বিশ্বকাপজয়ী দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য তানজিম হাসান সাকিব আছেন দলে।

করোনার কথা মাথায় রেখে ১৭ সদস্যের দল নিয়ে বিশ্বকাপ মিশনে যাচ্ছে যুবারা। আমিরাতে আট দলের এশিয়া কাপ শুরু ২৩ ডিসেম্বর, ক্যারিবিয়ান দ্বীপে ১৬ দলের বিশ্বকাপ শুরু ১৪ জানুয়ারি।

বিষয়:বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যুব এশিয়া কাপ যুব বিশ্বকাপ-২০২২ রাকিবুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…