চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্ল্যাসিকোর নতুন তারিখ ১৮ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

রাজনৈতিক সংকটের কারণে স্থগিত হওয়া রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্ল্যাসিকোর নতুন তারিখ জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। মৌসুমের প্রথম ক্ল্যাসিকো ২৬ অক্টোবর হওয়ার কথা থাকলেও প্রায় দুইমাস পিছিয়ে ১৮ ডিসেম্বর মাঠে গড়াবে।

রোববারের পরিবর্তে ম্যাচ হবে বুধবার। খেলা হবে আগের নির্ধারিত বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পেই।

লা লিগা প্রথমে ৪ ডিসেম্বর প্রস্তাব করলেও রিয়াল-বার্সার কেউই রাজি হয়নি। তখন শোনা যায়, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ রাজি হতে পারে ১৮ ডিসেম্বরের জন্য। কারণ, তখন অন্য দলগুলো ব্যস্ত থাকবে কোপা ডেল রেতে খেলতে। শেষ পর্যন্ত সেটাই হল।

Banglabid

কাতালোনিয়া বিক্ষোভের জন্য এল ক্ল্যাসিকোর দিন পরিবর্তনে রাজি ছিল ক্যাম্প ন্যু, কিন্তু ভেন্যু বদলে সায় ছিল না তাদের। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে চিঠি লিখে ক্ল্যাসিকোর দিন বদলের জন্য দরবার করে বার্সেলোনা।

কারণ, যেদিন এল ক্ল্যাসিকো সেই ২৬ অক্টোবর স্বাধীন কাতালোনিয়ার জন্য লড়তে থাকা নেতারা বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন। ফলে সেদিন অশান্তি অবশ্যম্ভাবী জেনে এল ক্ল্যাসিকো স্থগিতই করে দেয় লা লিগা কর্তৃপক্ষ।

বিক্ষোভ-প্রতিবাদে বার্সেলোনার বিমানবন্দর বন্ধ হয়ে যায়। দফায় দফায় সংঘর্ষ চলে স্বাধীনতা পন্থীদের সঙ্গে পুলিশের। ২০১৭ সালে স্বাধীনতা ঘোষণা করলেও এখনো স্পেন-কাতালোনিয়া দ্বন্দ্ব কমেনি। দু’বছর পর আবার বিক্ষোভ চরম মাত্রা নিয়েছে।

Reneta

কাতালোনিয়ার স্বাধীনতার পেছনে মূল ভূমিকা ছিল এমন নয়জন রাজনৈতিক নেতাকে গত সপ্তাহে নয় থেকে তের বছরের জেলখাটার নির্দেশ দিয়েছেন স্প্যানিশ সুপ্রিম কোর্ট। নেতাদের এমন শাস্তির প্রতিবাদে উত্তাল কাতালোনিয়া।

কাতালান সংবাদমাধ্যমগুলো আগেই খবর দিয়েছিল, বার্সেলোনা চেয়েছিল ওই মিছিলের দিন এল ক্ল্যাসিকো যাতে না হয়। ২৬ অক্টোবরের পরিবর্তে অন্যকোনো দিন হোক, তাতে আপত্তি ছিল না বার্সার।

ক্ল্যাসিকো জট খোলার রাতেই চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে বার্সা। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগ। একই প্রতিযোগিতার ম্যাচে আগে রাতেই অবশ্য তুর্কি ক্লাব গ্যালাতাসারের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়নদের বিদায় করে দিল মোহনবাগান

পরবর্তী

ইটালির রোমে সরকার পতনে বিরোধী দলগুলোর মহাসমাবেশ

পরবর্তী

ইটালির রোমে সরকার পতনে বিরোধী দলগুলোর মহাসমাবেশ

দুর্নীতির অভিযোগে সেই রাজস্ব কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT