এলাকায় গিয়ে মন্ত্রীরা কোন্দল সৃষ্টি করেন, এ ধরনের মানসিকতা, কলহ কোন্দল থেকে দলকে বাঁচাত হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী আরো বলেন, সপ্তাহ শেষে মন্ত্রীরা যার যার এলাকায় চলে যান, এটা দেশের প্রতি, মন্ত্রীত্বের শপথের প্রতি এবং প্রধানমন্ত্রীর প্রতি সুবিচার নয়।
কক্সবাজারে জন্মাষ্টমীর র্যালী উদ্বোধনের আগে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সভায় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে ভারতের সাথে বাংলাদেশের অবিশ্বাসের দেয়াল ভাঙতে শুরু করেছে।







