বিনোদন

এলভিসের ডিভোর্স পেপার নিয়ে চলছে হইচই

এলভিসের ডিভোর্স পেপার নিয়ে আলোচনা করছে দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিক ও প্রেমিকা হাসিমুখে ছবি তুলছেন, ডিভোর্সের বিষয় নিয়ে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন মার্কিন গায়ক এলভিস প্রিসলি। মৃত্যুর চল্লিশ বছর পরেও এখনো তাকে ঘিরে রয়েছে সমান আগ্রহ। সঙ্গীত বিশ্বের কাছে ‘দ্য কিং’ খ্যাত এলভিসের ডিভোর্স পেপারগুলো এবার নিলামে উঠছে। আর ঘোষণার পরপরই এ নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান। প্রিয় শিল্পীর স্মৃতি নিজের কাছে রাখতে চান অনেকেই। রবিবার যুক্তরাজ্যে পেপারগুলোর দরকষাকষি শুরু হবে।

স্ত্রী প্রিসিলা অ্যান ওয়াগনারের সাথে ১৯৭৩ সালে বিচ্ছেদ হয়ে যায় এলভিস প্রিসলির। প্রিসিলা নিজেও বেশ নাম করা শিল্পী ছিলেন। সে সময় বেশ জনপ্রিয় জুটি হয়ে উঠেছিলেন তারা। প্রিসলির লেখা ও গাওয়া অনেক গানই স্ত্রী প্রিসিলাকে উদ্দেশ্য করে বেঁধেছিলেন প্রিসলি।

১৯৫৯ সালে প্রিসিলার সাথে প্রথম আলাপ হয়েছিল প্রিসলির। এরপর দীর্ঘ প্রেম পর্ব শেষে ১৯৬৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। কিন্তু খুব বেশি দিন টেকে নি তাদের সংসার। এসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা প্রিসলির ব্যস্ততা ও ছোটাছুটি বাড়তে থাকে। আর তাই বিয়ের ছয় বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাদের। ডিভোর্স পেপারে তাদের বিচ্ছেদের শর্ত ও আইনগত ব্যাপারগুলোর ব্যাখ্যা উল্লেখ আছে বলে জানা গেছে। ডেকান ক্রনিকেল

বিষয়:এলভিস প্রিসলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…