চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক ব্যক্তিত্বরা ব্যস্ত সেলফিতে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৩
বিনোদন
A A

‘সেলফি’- শব্দটির সাথে পরিচয় নেই কিংবা তুলতে পছন্দ করেন না, এই সময়ে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল! কিন্তু গত শতকেই যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তারা কি পরিচিত ছিলেন এই শব্দটির সাথে?

প্রযুক্তি সম্পর্কে যার মৌলিক ধারণাও নেই, তারও এই সহজ প্রশ্নের উত্তর জানা! অনায়াসে বলবেন, গত শতকের কারও অন্তত ‘সেলফি’ শব্দের সাথে পরিচয় থাকার কথা নয়! তাহলে আব্রাহাম লিঙ্কন, গান্ধীজী থেকে কার্ল মার্ক্স, লেনিন, স্ট্যালিন, আম্বেদকর, আইনস্টাইন, চে গুয়েভারা, বব মার্লে, এলভিস প্রিসলি থেকে মেরিলিন মনরোদের সেলফিরত ছবি আবিষ্কার হলো কীভাবে?

কী, এমনটা শুনে চোখ কপালে উঠলো! সত্যি সত্যিই, রাজনীতি ও শোবিজ অঙ্গনের বহু কালজয়ী ব্যক্তিত্বকে দেখা গেল হাল সময়ের সেলফিরত ভঙ্গিতে! ভিড়ের মাঝে দিব্যি সেলফি তুলছেন তারা।‌ আর সেই ছবিগুলোই এখন নেট দুনিয়ায় ভাইরাল!

বাস্তবতা হচ্ছে, বিশ্ব বিখ্যাত এই ব্যক্তিরা প্রয়াত হয়েছেন বহু আগেই! আর এই সেলফিগুলোও তারা তুলেননি। বরং সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি! কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বিখ্যাত এই মানুষদের ‘সেলফি’ আর্ট করলেন শিল্পী জো জন মুলুর। একটি এআই মডেল ব্যবহার করে সব গুণী ও জনপ্রিয় ব্যক্তিদের বিশেষ কায়দায় এডিট করেন তিনি। সেই এডিটের ফলে দেখে মনে হবে সবাই সেলফি তুলতে ব্যস্ত।


কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবিগুলো তৈরী করে কিছুটা মজা করেই বিখ্যাত মানুষদের সেলফিগুলো জো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন। দুদিনেই রীতিমত লাইক শেয়ারের বন্যা! প্রশংসাও পেয়েছেন বিস্তর।

ফেসবুক ও ইনস্টাগ্রামের ক্যাপশনে ছবিগুলো শেয়ার করে শিল্পী লিখেছেন,‘কম্পিউটারের পুরনো হার্ডড্রাইভে অজস্র সেলফির খনি আবিষ্কার করি। সবই অনেক কাল আগে আমাকে পাঠিয়েছিলেন বন্ধুবান্ধবেরা।’ এর পরই এই শিল্পীর মাথায় খেলে যায়, ওই ছবিগুলির উপর কারিকুরি করে যদি নিজস্বীতে ধরা যায়, তবে কেমন হয়? তা-ই করেছেন মুলুর।

Reneta

তিনি জানিয়েছেন, ‘মিডজার্মি’ নামে একটি এআই সফটওয়ার দিয়ে গুণীজনদের নিজস্বীতে তুলে ধরেছেন। সেই সঙ্গে কিছুটা ফটোশপের কারসাজিও জুড়ে দিয়েছেন। এই সিরিজ়ের নাম দিয়েছেন, “সেলফি’স ফ্রম দ্য পাস্ট”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনস্টাইনএলভিস প্রিসলিকার্ল মার্ক্সচে গুয়েভারাবব মার্লেমেরিলিন মনরোলিড বিনোদনলেনিনসেলফি
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি হলেও গরমের দাপট থাকবে অন্তত এক সপ্তাহ

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার শেষে দ্রুত খুলে দেওয়া হবে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধ মন্ত্রী

জুন ৫, ২০২৬

সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই, উচ্চমূল্যে বিক্রি হচ্ছে সোনালি মুরগি

জুন ৫, ২০২৬

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT