চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওজন কমাতে গিয়ে গায়িকার মৃত্যু!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৩
বিনোদন
A A
বিরোধপূর্ণ পরিস্থিতিতে গায়িকা ও গায়ক এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর ছয় মাস পর জানা গেছে ‘রক অ্যান্ড রোল’ কিংবদন্তি এলভিস প্রিসলির একমাত্র মেয়ে লিসা মারি প্রিসলির মৃত্যুর কারণ। জানা গেছে লিসার মৃত্যু হয়েছিল অন্ত্রের জটিলতা থেকে। ওজন কমানোর অস্ত্রোপচারের কারণে এই শারীরিক জটিলতা সৃষ্টি হয়েছিল তার।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষকের কার্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, অন্ত্রের মুখ বন্ধ হয়ে গিয়েছিল লিসার। এ কারণে তীব্র ব্যথায় তিনি কষ্ট পাচ্ছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি হৃদরোগে আক্রান্ত হন।

চিকিৎসক জানিয়েছেন, কয়েক বছর আগে লিসার শরীরে ‘ব্যারিয়াট্রিক সার্জারি’ (ওজন কমানোর জন্য অস্ত্রোপচার) করা হয়েছিল, সেটাই এই বিপদের কারণ। এ ধরনের অস্ত্রোপচার দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি করে।

লিসা মারি প্রিসলি নিজেও একজন সংগীত শিল্পী ছিলেন। গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তার মৃত্যু হয় লিসার। ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছিল, তিনি আগের দিন তীব্র পেটব্যথার কথা বলেছিলেন।

মৃত্যুর আগে লিসা মারি প্রিসলিকে লস অ্যাঞ্জেলেসের শহরতলি ক্যালাবাসাসে তার বাড়ির শয়নকক্ষে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে এক নারী জরুরি টেলিফোন নাম্বার ৯১১-এ ফোন করে বিষয়টি জানালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিসা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন। লিসা মেরি প্রিসলির মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫৪ বছর।

লিসার বয়স যখন মাত্র ৯ বছর তখন এলভিস প্রিসলি মারা যান কার্ডিয়াক অ্যারেস্টেই। ২০০৩ সালে অ্যালবাম ‘টু হুম ইট মে কনসার্ন’ দিয়ে নিজের সঙ্গীত জীবন শুরু হয়েছিল। এরপর ২০০৫ সালে এসেছিল ‘নাউ হোয়াট’। আর দুটোই বিলবোর্ড ২০০ অ্যালবাম চার্টের শীর্ষ ১০-এ নিজের জায়গা করে নিয়েছিল। তার তৃতীয় অ্যালবাম, ‘স্টর্ম অ্যান্ড গ্রেস’ ২০১২ সালে প্রকাশিত হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগ: এলভিস প্রিসলিওজন কমানোলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাজারমূল্যের চেয়ে কম দামে স্বপ্নে আলু-পেঁয়াজ-মরিচ

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৮৮

পরবর্তী
শেখ হাসিনা বাংলার রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৮৮

একজন বাংলাদেশি আবেদনকারী যুক্তরাষ্ট্র দূতাবাসে ভিসার জন্য সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র দূতাবাসে স্টুডেন্ট ভিসার জন্য ‘সুপার ফ্রাইডে’ পালন

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT