ফুটবল

এরিক টেনের পরিকল্পনাতে নেই রোনালদো

রোনালদো একজন ফুটবল খেলোয়াড়, লাল জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো একটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছেন, লাল জার্সি পরা, তার মুখের অভিব্যক্তি মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বিতীয় মেয়াদে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে যুক্ত করে স্বপ্ন বিলাসী হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রালফ রাঙ্গনিকের অধীনে প্রত্যাশার ছিটে ফোটাও পূরণ করতে পারেননি পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। দলের বাজে পারফর্মের খেসারত হিসেবে বিদায় ঘণ্টা বাজতে শুরু হয়েছে রাঙ্গনিকের। ডাচ কোচ এরিক টেন হ্যাগকে দায়িত্ব দিতে যাচ্ছে রেড ডেভিলরা। তবে টেন হ্যাগের পরিকল্পনাতেও নেই পর্তুগিজ সুপার স্টার।

গত গ্রীষ্মে ১২ মিলিয়ন পাউন্ড চুক্তিতে জুভেন্টাস থেকে দ্বিতীয় মেয়াদে ওল্ড ট্র্যাফোর্ডে নাম লেখান সিআরসেভেন। ম্যানইউ জার্সিতে এখন পর্যন্ত সে অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি ৩৭ বর্ষী।

ম্যানইউতে ১৮ বার জালের ঠিকানা খোঁজে পেয়েছে রোনালদো। সব শেষ ১৩ ম্যাচে ৪ গোল রোনালদো নামের পাশে বড্ড বেমানান। সময়টা এতই খারাপ যাচ্ছে যে মাঝে কিছু ম্যাচে একাদশেও সুযোগ হয়নি রোনালদোর।

প্রিমিয়ার লিগে রোনালদোর মতো দুলছে ম্যানইউয়ের ভাগ্যও। শীর্ষে থাকা চার দল যেখানে চ্যাম্পিয়নস লিগ খেলবে রেড ডেভিলদের অবস্থান সেখানে সাত নম্বরে।

টেন হ্যাগ ক্লাবে যোগ দিয়ে রোনালদোর সাথে চুক্তি নবায়ন করবে কিনা তা নিয়ে প্রশ্নের শেষ নেই। তবে ইংলিশ গণমাধ্যম ডেইলি স্টারের মাতে টেন হ্যাগের পরিকল্পনায় নেই রোনালদো। এমনকি রোনালদোকে বিদায় কারাই হবে টেন হ্যাগের প্রথম কাজ।

বিষয়:টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেড রাঙ্গনিক রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…