স্পোর্টস

এমিলি-মামুনুলদের নতুন কোচ

এমিলি-মামুনুলদের নতুন কোচ

এশিয়ান ফুটবল বাছাইয়ের দ্বিতীয় ও শেষ কোয়ালিফায়ার প্লে অফে ভুটান ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কোচ হতে যাচ্ছেন বেলজিয়ামের টম সেইন্টফিট।

সবকিছু ঠিকঠাক থাকলে আপাতত ২ মাসের জন্য তার সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বেলজিয়ামের কোচ টম সেইন্টফিট ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের মধ্যে ইতোমধ্যে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে।

নিয়োগ পেলে নিজস্ব কোচিং স্টাফ নিয়েই কাজ শুরু করবেন ৬টি জাতীয় দলের হয়ে কাজ করা এই কোচ। তবে সব সিদ্ধান্ত দু’একদিনের মধ্যেই হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।

বিষয়:টম সেইন্টফিট মামুনুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…