চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল কোচ সেইন্টফিটের চুক্তি নিয়ে নাটক

তামান্না তৃষা তামান্না তৃষা
৮:১৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বুধবার দুপুর দেড়’টায় কাগজে-কলমে দায়িত্ব বুঝে নেয়ার কথা ছিল নতুন কোচ টম সেইন্টফিটের। সব প্রস্তুতি শেষ। চট্টগ্রাম থেকে ঢাকায় চলেও এসেছেন সেইন্টফিট। সময়ের অনেক আগেই সেখানে উপস্থিত ছিলেন সংবাদ কর্মীরাও। কিন্তু দেশের ১৯তম কোচকে স্বাগত জানাতে যেখানে উৎসবমুখর পরিবেশ থাকার কথা সেখানেই অনেকটাই থমথমে বাফুফে ভবন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নঈম সোহাগ অনেকটা অবাক করেই জানান, আজ হচ্ছে না চুক্তি। একটি ইমেইলের মাধ্যমে কোচ জানিয়েছেন, রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ায় তিনি চুক্তিতে স্বাক্ষর করতে আসতে পারবেন না। মোবাইল এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা হলেও বাফুফেকে সেইন্টফিট একই কথা জানান এবং ফেডারেশনের সঙ্গে আলাদাভাবে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

ততক্ষণে অবশ্য বিভিন্ন ওয়েবসাইট ঘেটে কোচের শেষ মুহূর্তে এরকম বেঁকে বসার কারণ বের করা হয়ে গেছে। ক্রীড়াভিত্তিক এক ওয়েবসাইটের সাক্ষাতকার থেকে জানা যায়, সেইন্টফিট নাইজেরিয়া ফুটবল দলের কোচ হতে আগ্রহী। এমনকি তিনি চাইছেন সুপার ঈগলদের নিয়ে বিশ্বকাপ খেলতে।

তবে বেলা সাড়ে ৩’টায় বাফুফে সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করে জানান, কিছুক্ষণের মধ্যে তিনি সেইন্টফিটের সঙ্গে বৈঠকে বসবেন।

সেই বৈঠকের সিদ্ধান্ত জানা গেলো সন্ধ্যা নাগাদ। বাফুফে’র বক্তব্য অনুযায়ী কোচ বাংলাদেশে কাজ করতে পেরে খুব খুশি। আপাতত তাঁর অন্য কোন দেশ বা ক্লাবের দায়িত্ব নেয়ার কোন ইচ্ছে নেই। দিনশেষে এতটুকু পরিস্কার হওয়া গেলেও এখন পর্যন্ত কাগজ-কলমের হিসেবটা কবে নাগাদ সম্পন্ন করছেন সেটা খোলাসা করেন নি এই বেলজিয়ান কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টম সেইন্টফিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুটবল কোচ সেইন্টফিটের চুক্তি নিয়ে নাটক

পরবর্তী

অপতৎপরতায় লিপ্ত গণমাধ্যম সরকারের নজরে আছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

অপতৎপরতায় লিপ্ত গণমাধ্যম সরকারের নজরে আছে: প্রধানমন্ত্রী

অপতৎপরতায় লিপ্ত গণমাধ্যম সরকারের নজরে আছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT