যাপিত জীবনের আড়ালে লুকায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘কাগজ’। এমনটাই বলছেন পরিচালক আলী জুলফিকার জাহেদী। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা এটি। ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা বলছেন, ‘এটি দেখার পর মানুষ হতাশ হবে না। আমার বিশ্বাস, ‘কাগজ’ সিনেমাটি দেখে দর্শক তৃপ্তি নিয়ে হলে থেকে বের হবে।’






