আন্তর্জাতিক

এমএইচ থ্রি সেভেন জিরো বিমানটি খুঁজে বের করবে ফ্রান্স

এমএইচ থ্রি সেভেন জিরো বিমানটি খুঁজে বের করবে ফ্রান্স

মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমান এমএইচ থ্রি সেভেন জিরোর আরও ধ্বংসাবশেষের খোঁজে ভারত মহাসাগরীয় দ্বীপ রিইউনিয়নের স্থল, সাগর ও আকাশ পথে ব্যাপক অনুসন্ধানের ঘোষণা দিয়েছে ফ্রান্স।

গত সপ্তাহে নিখোঁজ বিমানের ডানা এমএইচ থ্রি সেভেন জিরোর বলে মালয়েশীয় সরকার সনাক্তের দাবি করলেও ফ্রান্সের তদন্তকারীরা তা এখনো সম্পূর্ণ নিশ্চিত করেনি। এছাড়া মালয়েশিয়া কর্তৃপক্ষ এমএইচ থ্রি সেভেন জিরোর আরও ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করলেও ফ্রান্স তা অস্বীকার করেছে। অন্যদিকে যাত্রীদের পরিবারকে অনুসন্ধানের অগ্রগতি সম্পর্কে স্পষ্টভাবে না জানানোর কারণে অধৈর্য হয়ে পড়ছেন তারা।

বোয়িং সেভেন সেভেন সেভেন মডেলের বিমানটি ২শ’ ৩৯ জন যাত্রী নিয়ে গত বছরের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হলে বিশ্বব্যাপি তোলপাড় শুরু হয়।

বিষয়:এমএইচ থ্রি সেভেন জিরো এমএইচ-থ্রি সেভেন্টি বিমান দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…