চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবেই ভাবতে হয় যে ১১শ’ লাশ আমাদের সামনে: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:৫৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৩
আদালত
A A
Supreme Court

সাভারের রানা প্লাজার ভবন মালিক রানার জামিন আবেদনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমরা যখন বিচার করি তখন আমাদের এভাবেই ভাবতে হয় যে, ওই ঘটনায় মারা যাওয়া প্রায় ১১শ’ লাশ আমাদের সামনে।

সাভারের বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবন মালিক রানার জামিন আবেদনের শুনানি সোমবার আবার ৬ মাসের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ।

আজ শুনানির শুরুতে রানার আইনজীবী কামরুল ইসলাম রানার জামিন চেয়ে সর্বোচ্চ আদালতকে বলেন, ‘মাই লর্ড, দশ বছর ধরে সে কারাগারে আছে। তাই এখন তাকে জামিন দিন। তখন প্রধান বিচারপতি বলেন, ‘আরও ছয় মাস থাকুক।’

তখন রানার আইনজীবী আবারও ন্যায় বিচারের কথা বলে জামিন চাইলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমরা যখন বিচার করি তখন আমাদের এভাবে ভাবতে হয় যে, এই ঘটনায় (রানা প্লাজা ধস) মারা যাওয়া প্রায় ১১’শ লাশ আমাদের সামনে। আর তাদের আত্মীয় স্বজনরা আরেক পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ন্যায় বিচার চাচ্ছে।’

এরপর সর্বোচ্চ আদালত রানার জামিন বিষয়ে শুনানি ৬ মাসের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেন। আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

Reneta

রানার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এর আগে তাকে জামিন দেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ। তবে রাষ্ট্র পক্ষের আবেদনে সে জামিন স্থগিত করে বিষয়টি  আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন চেম্বার আদালতের বিচারপতি আবু জাফর সিদ্দিকী। এরপর চেম্বার আদালতের স্থগিতাদেশ বাতিল চেয়ে যে আবেদন করেন রানা সে আবেদনের শুনানি প্রথমে দুই মাস এবং আজ আবার ৬ মাসের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করলেন সর্বোচ্চ আদালত।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এই ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে কারাগারে আছেন সোহেল রানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজাসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT