রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এবি পার্টিকে নিবন্ধন দিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সোমবার (১৯ আগস্ট) রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।
দলটির নিবন্ধনের আবেদন খারিজ করে গত বছরের ২৪ জুলাই নির্বাচন কমিশন চিঠি দেয়। এই চিঠির বৈধতা নিয়ে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ২৩ আগস্ট ওই রিটটি করেন।







