বিনোদন

এবার মেয়ের মা হলেন রিচি

মেয়ের সঙ্গে রিচি ও রাশেক মালিক

মেয়ের সঙ্গে রিচি ও রাশেক মালিক

ছোট পর্দার তারকা রিচি সোলায়মান এবার কন্যা সন্তানের মা হয়েছেন। গতকাল ২১ আগস্ট সোমবার স্থানীয় সময় বেলা ২টা ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইনসে প্রেসবেটিরিয়ান হসপিটালে রিচির অস্ত্রোপচার করা হয়। রিচির মেয়ের নাম রাখা হয়েছে ইলমা রায়া মালিক।

রিচির স্বামী রাশেক মালিক আজ ২২ আগস্ট মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ খবর জানিয়েছেন। তিনি আরও জানান, মা আর নবজাতক দুজনই সুস্থ আছেন। রিচি এখন আছেন যুক্তরাষ্ট্রে, তার স্বামীর কাছে। রাশেক মালিক নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা।

গত ১৩ আগস্ট নিউইয়র্কের করোনাতে রিচির বাসায় ‘বেবি সাওয়ার’ বা ‘সাতোশা’ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ছোট পর্দার তারকা টনি ডায়েস, রোমানা, নাট্য নির্মাতা সৈয়দ জামিম, রিচি ও রাশেকের পরিবারের সদস্য এবং বন্ধুরা।

রিচি ও রাশেক মালিকের বিয়ে হয় ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। ২০১০ সালের ১ অক্টোবর প্রথম সন্তানের বাবা-মা হন তারা। ছেলের নাম রাইয়ান।

এদিকে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী জানান, নায়করাজ রাজ্জাক আর রিচির জন্মদিন একই তারিখে, ২৩ জানুয়ারি। আর রাজ্জাক যেদিন মারা গেলেন, সেদিনই জন্ম হলো রিচির মেয়ে ইলমা রায়া মালিক। ব্যাপারটা তার কাছে কাকতালীয় বলে মনে হয়েছে।

মেয়ে ইলমা রায়া মালিককে কোলে নিয়ে রিচি
হাসপাতালে মেয়ে ইলমা রায়া মালিককে কোলে নিয়ে রিচি
বিষয়:রিচি সোলায়মান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…