চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“মজা করে অনেকে আমাকে ‘মুরগী মুন্নী’ বলে ডাকে”

রিচি সোলায়মানের জন্মদিন উপলক্ষে বিশেষ পডকাস্ট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

২৩ জানুয়ারি গুণী অভিনয়শিল্পী রিচি সোলায়মানের জন্মদিন। এ বছর তিনি দেশেই এই বিশেষ দিনটি উদযাপন করছেন। বিয়ের পর আমেরিকা-বাংলাদেশ যাওয়া-আসার মধ্যেই থেকেছেন তিনি। যদিও দেশের প্রতি, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সন্তানদের টান যাতে আরো প্রগাঢ় হয়, সেজন্য পাঁচ বছর আগেই ছেলে রায়ান ও মেয়ে ইলমাকে দেশের স্কুলে ভর্তি করিয়েছেন রিচি সোলায়মান।

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকা প্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি স্বামী-সন্তান-সংসারের অনেক অজানা তথ্য রিচি সোলায়মান শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের অষ্টম পর্বে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে রিচি সোলায়মান জানিয়েছেন, আমেরিকায় সব কাজ নিজেদেরই করতে হয়। এমনও হয়েছে, একসাথে ৭০-৮০ জনের জন্য রান্না করি। ঈদের সময় ৬০-৬৫টি পরোটাও ভাজতে হয়। আনন্দ নিয়ে ওসব কাজ করি। আমার ডাক নাম ‘মুন্নী’। আমার হাতের ‘চিকেন’ ডিশ অনেক জনপ্রিয় হওয়ায় মজা করে অনেকে আমাকে ‘মুরগী মুন্নী’ বলে ডাকে।

রিচি সোলায়মান বলেন, কিছুদিন আগে স্বামী-সন্তানদের নিয়ে ওমরাহ হজ করতে গিয়েছিলেন এবং সেখানে একজন বিশেষ মানুষের জন্য মন খুলে দোয়া করেছেন তিনি। কে রিচি সোলায়মানের সেই বিশেষ মানুষ? জানা যাবে পডকাস্টে। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ওমরাহ হজপডকাস্টরিচি সোলায়মান
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্রুততম গোলের রেকর্ড সাইবেরির, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT