চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ভিসা জটিলতায় সামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার প্রাথমিক অনুমোদন পাননি ভারতীয় পেসার মোহাম্মদ সামি। তবে সেদেশের ক্রিকেট বোর্ড-বিসিসিআই কর্মকর্তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তাকে ভিসার অনুমোদন দেয় মার্কিন দূতাবাস।

৩ অগস্ট, ফ্লোরিডায় টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে ভারত। ক্যারিবীয়দের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। পেরে যুক্তরাষ্ট্র হয়ে ওয়েস্ট ইন্ডিজে যাবে ভারতীয় ক্রিকেট দল।

বিরাট কোহলির দলের অনান্য সদস্যের ভিসার অনুমোদন হলেও প্রাথমিকভাবে সামির ভিসা বাতিল করে দিয়েছিল মার্কিন দূতাবাস। কারণ হিসেবে বলা হয়, সামির ভিসার আবেদন তার পুলিশ রেকর্ড সম্পূর্ণ ছিল না।

বছরখানেক ধরে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে আইনি লড়াই চলেছে সামির। তার বিরুদ্ধে নারী-নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগ করেন স্ত্রী হাসিন। যা এখনো আদালতে বিচারাধীন। ফলে ভিসার আবেদন পত্রে পুলিশ রেকর্ডের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ভারতীয় পেসারকে।

তবে ঘটনা জানার পরই মাঠে নামেন বোর্ডের সিইও রাহুল জোহরি। মার্কিন দূতাবাসে চিঠি পাঠিয়ে, দেশের প্রতি সামির অবদানের কথা লেখেন তিনি। ইংল্যান্ডের মাটিতে সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সামির বিশ্বকাপ খেলার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র মার্কিন দূতাবাসে আবার পাঠানো হয়।

স্ত্রী হাসিনের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় বোর্ড সামিকে সাময়িকভাবে নিষিদ্ধ করে তদন্ত শুরু করে। কিন্তু তদন্তের পর ডানহাতি পেসারের উপর থেকে নির্বাসন তুল নেয় বিসিসিআই। তারপর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় দলে ফেরেন সামি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতীয় ক্রিকেটলিড স্পোর্টসসামি
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT