চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বাপ্পীর সঙ্গে জুটি বাঁধছেন দীঘি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২০
বিনোদন
A A

নায়িকা হিসেবে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন দীঘি। তার নায়ক বাপ্পী চৌধুরী। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় বাপ্পী-দিঘী জুটির প্রথম এ ছবির নাম ‘তুমি আছো তুমি নেই’।  

শনিবার রাতে বাপ্পী-দিঘী দুজনেই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত আলাপে পুরোপুরি রোমান্টিক ঘরানার এ ছবিতে বাপ্পীর বিপরীতে চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করে দীঘি বললেন, আশা করছি আমাদের রোমান্স জমে উঠবে এবং দর্শকও জুটি হিসেবে আমাদের গ্রহণ করবে।

বাপ্পী চৌধুরী নায়ক হিসেবে প্রতিষ্ঠিত। প্রায় ৩০টি ছবিতে তিনি কাজ করেছেন। অন্যদিকে, দিঘী শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। তার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীঘি বলেন, ‘‘তুমি আছো তুমি নেই’ হবে পিওর রোমান্টিক ছবি হবে। স্ক্রিপ্টটা এখনো হাতে পাইনি। তবে গল্পের যা ধারণা পেয়েছি; তাতে মনে হয়েছে, ভালো একটি কাজ হতে আসছে। যেহেতু রোমান্টিক ছবি তাই বাপ্পী ভাইয়ের সঙ্গে রোমান্স দর্শক পছন্দ করবেন।’’

তিনি আরও যোগ করে বলেন, ‘‘বাপ্পী ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি। কিন্তু তার সঙ্গে আগে থেকে পরিচয় রয়েছে। ছোটবেলা থেকে যতগুলো কাজ করেছি সব ছবিতে সহশিল্পীদের সহযোগিতা পেয়েছি।  আশা করছি, বাপ্পী ভাইও ভালোভাবে কাজটিতে সহযোগিতা করবেন।’’

Reneta

‘তুমি আছো তুমি নেই’ ছবির মাধ্যমে আবারও দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন বাপ্পী চৌধুরী। এর আগে তিনি এ নির্মাতার ‘এপার ওপার’ ছবিতে কাজ করেছিলেন।

সেই ছবিতে নায়িকা হিসেবে ছিলেন আঁচল। এবার দিঘী।

চ্যানেল আই অনলাইনকে বাপ্পী বলেন, ‘‘প্রাথমিকভাবে ছবির নাম ‘তুমি আছো তুমি নেই’ রাখা হলেও পরিবর্তন হতে পারে। ঝন্টু আঙ্গেল জানিয়েছেন এ ছবিটা যাতে তার জীবনের শ্রেষ্ট ছবি হয় সর্বোচ্চ চেষ্টা দিয়েই বানাবেন।’’

‘‘ছবিতে আমার নতুন লুক থাকবে। শুটিং শুরু হবে নভেম্বরের শেষ দিকে। তার আগে প্রস্তুতি নেয়ার সময় পাবো। শনিবার রাতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, আমার সঙ্গে দিঘীকে দর্শক গ্রহণ করবেন।’’

বাপ্পী-দিঘীর ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি প্রযোজনা করছে এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল। যদিও এর আগে তারা একটি মাত্র ছবি প্রযোজনা করেছে।

এই প্রোডাকশন হাউজ সম্পর্কে প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সহকারী সোমেন্দ্র চন্দ্র রায় চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের মালিক সিমি ইসলাম কলি। তিনি প্রযোজক সমিতির কার্যনির্বাহী কমিটির একজন সদস্য। এর আগে এই হাউজ থেকে ‘নারীর শক্তি’ নামে একটি ছবি নির্মিত হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিঘীদেলোয়ার জাহান ঝন্টুবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT