বিনোদন

এবার বাংলা ওয়েব সিরিজে ‘পাতাল লোক’ এর অভিষেক

নতুন বাংলা ওয়েব সিরিজের চরিত্রের দৃশ্য, একজন পুরুষ মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তোলা, একজন পুরুষ তার হাতে চোখের পাশে দেখাচ্ছেন, পটভূমি পুরনো দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে প্রকাশিত ওয়েব সিরিজ ‘কালী’র প্রথম সিজনের জনপ্রিয়তা আগে থেকেই ছিল আকাশ ছোঁয়া। আর তাইতো এবার আসছে এর দ্বিতীয় সিজন। তবে এই দ্বিতীয় সিজনে অন্যতম চমক হিসেবে দেখা যাবে ‘পাতাল লো ‘ খ্যাত অভিষেক ব্যানার্জিকে।

রবিবার (২৪ মে) অভিষেক নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর পরবর্তী সিরিজের ঘোষণা দিয়েছিলেন। সেই সাথে একটি ছবি প্রকাশ করে তার ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি আসছি, প্রথম বাংলা সিরিজ নিয়ে।’

অভিষেক ব্যানার্জিকে সম্প্রতি দেখা গেছে আমাজন প্রাইম ভিডিও সিরিজ ‘পাতাল লোক’ এ। বিশাল ত্যাগী ওরফে সিরিয়াল কিলার হাতোড়া ত্যাগী-র চরিত্রে নজর কেড়েছেন তিনি। এছাড়া কাস্টিং ডিরেক্টর হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত অভিষেক পর্দায় জনপ্রিয় হন ‘বালা’, ‘ড্রিমগার্ল’ এবং বিশেষত ‘স্ত্রী’ ছবির পর।

বাংলা ও হিন্দিতে প্রকাশিত ওয়েব সিরিজটি আগামী ২৯ মে থেকে জি ফাইভে পাওয়া যাবে।

বিষয়:অভিষেক ব্যানার্জি পাতাল লোক সিরিয়াল কিলার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…