বিনোদন

এবার পরিচালনায় ইমরান খান

এবার পরিচালনায় ইমরান খান

অভিনয়ের পর এবার পরিচালক হিসেবে নিজেকে তৈরি করেছেন ইমরান খান। ২০১৫ সালের পর থেকে ক্যামেরার বাইরে তিনি। নিখিল আদভানি পরিচালিত ‘কাট্টি বাট্টি’র পর তার আর কোনো ছবিতে কাজ করছেন না ইমরান।
জানা গেছে, তিনি আয়েশা ডেবিত্রের সাথে একটি চিত্রনাট্য লিখছেন। এর আগে আয়েশা ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘জানে তু ইয়া জানে না’, ‘মেরে ব্রাদার কি দুলহান’ এবং ‘এক ম্যায় ঔর এক তু’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন। আয়েশা এবং ইমরানের বন্ধুত্ব প্রায় ২০ বছরের।

এবার পরিচালনায় ইমরান খান
জানা গেছে, পরিচালনা করলেও নিজের ছবিতে অভিনয় করবেন না আমির খানের ভাগ্নে। পরিচালনায় মনোনিবেশ করার জন্য অভিনয় করবেন না এই তারকা। ইমরানের মতে একসাথে দুটি কাজে মনোযোগ না দিয়ে একটি কাজকে গুরুত্ব দিতে চাচ্ছেন তিনি।

জানা গেছে, বলিউডের প্রথম সারির অনেক নায়িকা এই ছবিতে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ছবিতে কোন কোন তারকা থাকছেন, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:ইমরান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…