তথ্যপ্রযুক্তি

এবার চালু হলো ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’

WhatsApp অ্যাপের লোগো মোবাইল স্ক্রিনে, বাংলায় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল স্ক্রিনে WhatsApp অ্যাপের লোগো দেখাচ্ছে, যা বাংলাদেশের সংবাদ ও প্রযুক্তি বিষয়ক পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের একটি নতুন সংস্করণ চালু করা হয়েছে। ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’ নামের এ সংস্করণটি শুধু ব্যবসা প্রতিষ্ঠানের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

অ্যাপটিতে একটি প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য যেমন- ইমেইল অ্যাড্রেস, প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য, ঠিকানা, ওয়েবসাইট অ্যাড্রেস এবং তাৎক্ষনিক যোগাযোগের সুবিধা থাকবে। বার্তা পাঠানোর পর তাৎক্ষনিক রিপ্লাই দেওয়ার জন্যও বিশেষ সুবিধা থাকবে এতে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ অ্যাপের মাধ্যমে আরও সহজে তাদের গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে। এছাড়া বিজনেস প্রোফাইলে আলাদা ভেরিফিকেশন ব্যাজও যুক্ত করা হবে।

এবার চালু হলো ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’

ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হলেও অ্যাপটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে। শুরুতেই অল্প কয়েকটি দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই অ্যাপ ব্যবহারের সুযোগ পাবে। অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মুক্ত করা হলেও কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে আইওএস সংস্করণ। এছাড়াও ওয়েব সংস্করণে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ বিজনেস।

বিষয়:হোয়াটসঅ্যাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…