চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার এমবাপে করোনা আক্রান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

তিন সতীর্থসহ ক্লাবের ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যে সংক্রমিতের তালিকায় নাম উঠল কাইলিয়ান এমবাপেরও। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন পিএসজি ও ফ্রান্সের ফরোয়ার্ড।

উয়েফা নেশনস লিগে ফ্রান্সের জার্সিতে ব্যস্ত থাকা এমবাপে বিশ্বজয়ীদের হয়ে পরের ম্যাচে বিশ্ব-রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে নামতে পারছেন না মঙ্গলবার। ফ্রেঞ্চ ফুটবল সোমবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নিজ বাড়িতে ফিরে এখন আইসোলেশনে আছেন এমবাপে। ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা গত ম্যাচে সুইডেনের বিপক্ষে একমাত্র জয়সূচক গোলটি করে ফ্রান্সকে উল্লাসে মাতিয়েছিলেন।

এমবাপের ক্লাব লিগ ওয়ান জায়ান্ট পিএসজিতে করোনার থাবা বসার শুরু অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসকে দিয়ে। পরে যোগ হন নেইমারসহ আরও চারজন।

ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লে’কিপে গত সোমবার জানায়, পিএসজির কোভিড শনাক্ত হওয়া খেলোয়াড়দের সকলেই স্প্যানিশ আইল্যান্ড অব ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের পর নতুন মৌসুমের আগে সমুদ্রসৈকতে সময় কাটাতে যান তারা। প্রত্যেকে এখন আইসোলেশনে আছেন।

নতুন মৌসুম শুরুর আগে বড় ধাক্কাই খেল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। আসছে ১০ সেপ্টেম্বর লিগ টাইটেল ধরে রাখার মিশনে নামার অপেক্ষায় পিএসজি। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, লিগ শুরুর এক-দুটি ম্যাচ হয়ত পিছিয়ে দেয়ার আবেদনই করতে হবে ক্লাবটিকে।

Reneta

সুযোগ অবশ্য থাকছে লিগের নিয়মেই। কোনো ক্লাবের চার বা ততোধিক খেলোয়াড় করোনা সংক্রমিত হলে ম্যাচ পেছানোর আবেদন করা যায়। ভাইরাস আক্রমণে কাবু হয়ে আছে লিগ ওয়ানের আরও কিছু ক্লাব, মন্টেপিলিয়ের ও লিওঁ আছে বেশি ঝুঁকিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকার্দিউয়েফা নেশনস লিগএমবাপেকরোনাকরোনাভাইরাসনাভাসনেইমারপিএসজিফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT